কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ঢাকা কলেজ কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের  উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১০ মার্চ) কলেজের একাডেমিক ভবনের গ্যালারি-৪-এ এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে ঢাকা কলেজের প্রায় শতাধিক কর্মচারী অংশগ্রহণ করে। ইফতার সামগ্রীর পাশাপাশি কর্মচারীদের আতর, টুপি ও সুগন্ধি সামগ্রী প্রদান করা হয়।  ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইমুম ইসলাম সানির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনটির শাখা সভাপতি মোস্তাকিম আহমেদ। এ সময় কলেজের ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, কলেজের কর্মচারীরা যখন সহযোগিতা চান, ছাত্রশিবিরের সাধ্যমতো সাহায্যের চেষ্টা করে। চিকিৎসা ফি, সন্তানের পড়াশোনায় আর্থিক সহযোগিতা ছাড়াও যে কোনো প্রয়োজন বিগত সময় যেমন আপনাদের পাশে ছিলাম এখনো সেভাবে পাশে থাকবো।  তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়ে আমাদের কঠিন সময়ে লুকিয়ে লুকিয়ে হলেও কলেজের কর্মচারীদের বিভিন্নভাবে সাহায্য ছাত্রশিবির করেছে। আপানাদের আশ্বস্ত করতে চায় ভবিষ্যতে যে কোন

কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত 
ঢাকা কলেজ কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের  উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১০ মার্চ) কলেজের একাডেমিক ভবনের গ্যালারি-৪-এ এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে ঢাকা কলেজের প্রায় শতাধিক কর্মচারী অংশগ্রহণ করে। ইফতার সামগ্রীর পাশাপাশি কর্মচারীদের আতর, টুপি ও সুগন্ধি সামগ্রী প্রদান করা হয়।  ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইমুম ইসলাম সানির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনটির শাখা সভাপতি মোস্তাকিম আহমেদ। এ সময় কলেজের ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, কলেজের কর্মচারীরা যখন সহযোগিতা চান, ছাত্রশিবিরের সাধ্যমতো সাহায্যের চেষ্টা করে। চিকিৎসা ফি, সন্তানের পড়াশোনায় আর্থিক সহযোগিতা ছাড়াও যে কোনো প্রয়োজন বিগত সময় যেমন আপনাদের পাশে ছিলাম এখনো সেভাবে পাশে থাকবো।  তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়ে আমাদের কঠিন সময়ে লুকিয়ে লুকিয়ে হলেও কলেজের কর্মচারীদের বিভিন্নভাবে সাহায্য ছাত্রশিবির করেছে। আপানাদের আশ্বস্ত করতে চায় ভবিষ্যতে যে কোনো সহযোগিতায় আপানারা আমাদের পাশে পাবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow