কর্মজীবী মায়েদের সুবিধায় আরও ৮০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র হচ্ছে
কর্মজীবী মায়েদের কর্মক্ষেত্রে নিশ্চিন্তে কাজ করার পরিবেশ তৈরিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। দুই ধাপে দেশে আরও ৮০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার সেন্টার) স্থাপন করা হবে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় এই তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, কর্মজীবী নারীদের সহায়তায় প্রথম ধাপে ২০টি এবং পরবর্তী ধাপে আরও ৬০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে। এর পাশাপাশি বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে দেশের প্রান্তিক নারীদের সুরক্ষায় ভিডব্লিউবি (Vulnerable Women Benefit) কর্মসূচির আওতায় বর্তমানে ১০ দশমিক ৪ লাখ নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলেও অর্থমন্ত্রী তার বক্তৃতায় উল্লেখ করেন। এসইউজে/এমএমএআর
কর্মজীবী মায়েদের কর্মক্ষেত্রে নিশ্চিন্তে কাজ করার পরিবেশ তৈরিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। দুই ধাপে দেশে আরও ৮০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার সেন্টার) স্থাপন করা হবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় এই তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, কর্মজীবী নারীদের সহায়তায় প্রথম ধাপে ২০টি এবং পরবর্তী ধাপে আরও ৬০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে।
এর পাশাপাশি বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে দেশের প্রান্তিক নারীদের সুরক্ষায় ভিডব্লিউবি (Vulnerable Women Benefit) কর্মসূচির আওতায় বর্তমানে ১০ দশমিক ৪ লাখ নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলেও অর্থমন্ত্রী তার বক্তৃতায় উল্লেখ করেন।
এসইউজে/এমএমএআর
What's Your Reaction?