কলকাতায় গাড়ি চালানোর অনুশীলনে পুকুরে ডুবে নারীর মৃত্যু
কলকাতায় গাড়ি চালানোর অনুশীলন করতে গিয়ে পুকুরে পড়ে ৪২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার কলকাতার কেষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নিহত নারীর নাম সুমিত্রা দাস। তিনি আগামী ২২ আগস্ট ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ জানায়, মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে স্কুটারে করে বাড়ি ফেরেন সুমিত্রা। এরপর স্কুটার রেখে স্বামীর কেনা হুন্দাই ইয়ন গাড়ি নিয়ে চালানোর অনুশীলনে বের হন। এ সময় ভুল করে ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে চাপ দিলে গাড়িটি দ্রুতগতিতে পুকুরে পড়ে যায়। পুকুরে পড়ে গাড়িটি পুরোপুরি পানিতে ডুবে যায়। এক ঘণ্টারও বেশি সময়ের উদ্ধার অভিযানের পর পুলিশ ও দমকল বাহিনী গাড়িটি পানি থেকে তুলে আনে। পরে গাড়ির ভেতর থেকে সুমিত্রার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ডুবে যাওয়ার সময় গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
কলকাতায় গাড়ি চালানোর অনুশীলন করতে গিয়ে পুকুরে পড়ে ৪২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার কলকাতার কেষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নিহত নারীর নাম সুমিত্রা দাস। তিনি আগামী ২২ আগস্ট ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশ জানায়, মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে স্কুটারে করে বাড়ি ফেরেন সুমিত্রা। এরপর স্কুটার রেখে স্বামীর কেনা হুন্দাই ইয়ন গাড়ি নিয়ে চালানোর অনুশীলনে বের হন। এ সময় ভুল করে ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে চাপ দিলে গাড়িটি দ্রুতগতিতে পুকুরে পড়ে যায়।
পুকুরে পড়ে গাড়িটি পুরোপুরি পানিতে ডুবে যায়। এক ঘণ্টারও বেশি সময়ের উদ্ধার অভিযানের পর পুলিশ ও দমকল বাহিনী গাড়িটি পানি থেকে তুলে আনে। পরে গাড়ির ভেতর থেকে সুমিত্রার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, ডুবে যাওয়ার সময় গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
What's Your Reaction?