কলমাকান্দায় মোটরসাইকেল খাদে, নিহত ২

নেত্রকোণার কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৯ মে) দিবাগত রাতে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের গজারমারি সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং একই ইউনিয়নের ঘোষপাড়ার সজীব মিয়ার ছেলে সোহান (২০)। আহত বিল্লাল (১৮) একই গ্রামের নিজামুদ্দিনের ছেলে। জানা গেছে, শনিবার রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক কলমাকান্দা থেকে রহিমপুর বাজারে যান। সেখানে চা পান শেষে বাড়ি ফেরার পথে চান্দুয়াইল এলাকায় এসে একটি মোটরসাইকেলের আরোহীরা অন্য মোটরসাইকেল দেখতে না পেয়ে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে গজারমারি সেতু সংলগ্ন সড়কের পাশের খাদে মোটরসাইকেলসহ তিন আরোহীকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত বিল্লালকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম বলেন, মরদেহ আইনগত প্রক্রিয়া

কলমাকান্দায় মোটরসাইকেল খাদে, নিহত ২

নেত্রকোণার কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৯ মে) দিবাগত রাতে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের গজারমারি সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং একই ইউনিয়নের ঘোষপাড়ার সজীব মিয়ার ছেলে সোহান (২০)। আহত বিল্লাল (১৮) একই গ্রামের নিজামুদ্দিনের ছেলে।

জানা গেছে, শনিবার রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক কলমাকান্দা থেকে রহিমপুর বাজারে যান। সেখানে চা পান শেষে বাড়ি ফেরার পথে চান্দুয়াইল এলাকায় এসে একটি মোটরসাইকেলের আরোহীরা অন্য মোটরসাইকেল দেখতে না পেয়ে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে গজারমারি সেতু সংলগ্ন সড়কের পাশের খাদে মোটরসাইকেলসহ তিন আরোহীকে পড়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয়দের সহায়তায় তাদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত বিল্লালকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম বলেন, মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এইচ এম কামাল/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow