কলা, আপেল নাকি তরমুজ: উৎপাদনে বিশ্বসেরা কোন ফল?

সুস্থ থাকতে ফল খাওয়ার বিকল্প নেই। তাই বিশ্বজুড়ে প্রতি বছরই বাড়ছে ফলের চাহিদা, সেই সঙ্গে বাড়ছে উৎপাদন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট স্ট্যাটিসটার তথ্য থেকে জানা যায়, ২০১০ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বজুড়ে ফলের উৎপাদন বেড়েছে প্রায় ২৮ শতাংশ। ২০২৩ সালে বিশ্বে মোট ফল উৎপাদন হয়েছে অন্তত ৯৫ কোটি ২০ লাখ টন। পরের বছরও এর পরিমাণ ছিল প্রায় একই। বিপুল এই উৎপাদনের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত ফল কোনগুলো জানেন? নিচে বিশ্বের শীর্ষ ১০টি ফলের তালিকা দেওয়া হলো: ১০. পিচ ও নেকটারিন এজাতীয় ফলের বার্ষিক উৎপাদন প্রায় ২ কোটি ৭৯ লাখ মেট্রিক টন। এর প্রধান উৎপাদক দেশ চীন ও ইতালি। ৯. বাঙ্গি বা ফুটি এজাতীয় ফলের বার্ষিক উৎপাদন প্রায় ২ কোটি ৮২ লাখ মেট্রিক টন। আনারস/ ছবি: পেক্সেলস ৮. আনারস বিশ্বের অন্যতম সর্বোচ্চ উৎপাদিত ফল হলো আনারস। এর বার্ষিক উৎপাদন প্রায় ২ কোটি ৯৩ মিলিয়ন মেট্রিক টন। ৭. ট্যানজারিন ও ম্যান্ডারিন কমলাজাতীয় ফল ট্যানজারিন ও ম্যান্ডারিনের বার্ষিক উৎপাদন প্রায় ৫ কোটি ১৯ লাখ মেট্রিক টন। ৬. আম, পেয়ারা ও ম্যাঙ্গোস্টিন বিশ্বজুড়ে আম, পেয়ারা ও ম্যাঙ্গোস্টিনের বার্ষিক উৎপাদন প্র

কলা, আপেল নাকি তরমুজ: উৎপাদনে বিশ্বসেরা কোন ফল?

সুস্থ থাকতে ফল খাওয়ার বিকল্প নেই। তাই বিশ্বজুড়ে প্রতি বছরই বাড়ছে ফলের চাহিদা, সেই সঙ্গে বাড়ছে উৎপাদন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট স্ট্যাটিসটার তথ্য থেকে জানা যায়, ২০১০ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বজুড়ে ফলের উৎপাদন বেড়েছে প্রায় ২৮ শতাংশ। ২০২৩ সালে বিশ্বে মোট ফল উৎপাদন হয়েছে অন্তত ৯৫ কোটি ২০ লাখ টন। পরের বছরও এর পরিমাণ ছিল প্রায় একই।

বিপুল এই উৎপাদনের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত ফল কোনগুলো জানেন? নিচে বিশ্বের শীর্ষ ১০টি ফলের তালিকা দেওয়া হলো:

১০. পিচ ও নেকটারিন

এজাতীয় ফলের বার্ষিক উৎপাদন প্রায় ২ কোটি ৭৯ লাখ মেট্রিক টন। এর প্রধান উৎপাদক দেশ চীন ও ইতালি।

৯. বাঙ্গি বা ফুটি

এজাতীয় ফলের বার্ষিক উৎপাদন প্রায় ২ কোটি ৮২ লাখ মেট্রিক টন।

pineapple
আনারস/ ছবি: পেক্সেলস

৮. আনারস

বিশ্বের অন্যতম সর্বোচ্চ উৎপাদিত ফল হলো আনারস। এর বার্ষিক উৎপাদন প্রায় ২ কোটি ৯৩ মিলিয়ন মেট্রিক টন।

৭. ট্যানজারিন ও ম্যান্ডারিন

কমলাজাতীয় ফল ট্যানজারিন ও ম্যান্ডারিনের বার্ষিক উৎপাদন প্রায় ৫ কোটি ১৯ লাখ মেট্রিক টন।

৬. আম, পেয়ারা ও ম্যাঙ্গোস্টিন

বিশ্বজুড়ে আম, পেয়ারা ও ম্যাঙ্গোস্টিনের বার্ষিক উৎপাদন প্রায় ৬ কোটি ২২ লাখ মেট্রিক টন।

mangoআম/ ছবি: পেক্সেলস

৫. কমলা

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে, বিশ্বের পঞ্চম সর্বাধিক উৎপাদিত ফল কমলা। ২০২৩ সালে এর উৎপাদন হয়েছে প্রায় সাত কোটি টন।

কমলা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সাইট্রাস ফলগুলোর একটি। ভিটামিন সি-এর গুরুত্বপূর্ণ উৎস হওয়ায় এর চাহিদা সব সময়ই বেশি থাকে।

৪. আঙুর

তালিকার চতুর্থ স্থানে রয়েছে আঙুর। ২০২৩ সালে বিশ্বে প্রায় ৭ কোটি ২০ লাখ টন আঙুর উৎপাদিত হয়েছে। তাজা ফল হিসেবে খাওয়ার পাশাপাশি আঙুর থেকে জুস, কিশমিশ এবং বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য তৈরি করা হয়।

৩. আপেল

বিশ্বে তৃতীয় সর্বাধিক উৎপাদিত ফল আপেল। ২০২৩ সালে এর উৎপাদন ছিল প্রায় ৯ কোটি ৭০ লাখ টন।

আপেল উৎপাদনে চীন দীর্ঘদিন ধরে শীর্ষ দেশগুলোর একটি। এছাড়া ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোও উল্লেখযোগ্য পরিমাণ আপেল উৎপাদন করে।

২. তরমুজ

বিশ্বের দ্বিতীয় সর্বাধিক উৎপাদিত ফল তরমুজ। ২০২৩ সালে এর উৎপাদন হয়েছে প্রায় ১০ কোটি ৫০ লাখ টন।

গ্রীষ্মকালীন জনপ্রিয় এই ফলটি বিশেষ করে চীন, ভারত, তুরস্ক ও বিভিন্ন আফ্রিকান দেশে ব্যাপকভাবে উৎপাদিত হয়। পানিসমৃদ্ধ হওয়ায় বিশ্বের বহু অঞ্চলে তরমুজের চাহিদা ক্রমেই বাড়ছে।


তরমুজ/ ছবি: পেক্সেলস

১. কলা

উৎপাদনের পরিমাণের দিক থেকে অন্য সব ফল ছাড়িয়ে গেছে কলা। FAO-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে প্রায় ১৩ কোটি ৯০ লাখ টন কলা উৎপাদিত হয়েছে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু দেশে এটি অন্যতম প্রধান কৃষিপণ্য।

পুষ্টিগুণ, সহজলভ্যতা এবং তুলনামূলক কম দামের কারণে কলার চাহিদা সারা বছরই থাকে। ফলে উৎপাদনের ক্ষেত্রেও ফলটি শীর্ষ অবস্থান ধরে রেখেছে।

সূত্র: এফএও, স্ট্যাটিসটা
কেএএ/ এমএফএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow