কলেজছাত্রকে কুপিয়ে জখম, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করা হয়। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় তাকে কোপানো হয় পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তার মৃত্যু হয়। নিহত সুমন ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে। তিনি পার্শ্ববর্তী কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিলেন। নিহতের পরিবার জানায়, উপজেলার বড়ভাগ গ্রামের কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের সঙ্গে সুমন শেখদের পূর্বশত্রুতা চলে আসছিল। শুক্রবার সন্ধ্যার দিকে কাশিয়ানি থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বড়ভাগ গ্রামের পূর্বপাড়া উকিলের বাড়ির সামনে হোসাইন শেখের নেতৃত্বে কয়েকজন সুমনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত সুমনের বড় ভাই শামিম শেখ জাগো নিউজকে বলেন, ‘গ্রামের কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের সঙ্গে আমাদের পুর্ব শত্রুতা চলে আসছিল। কয়েকদিন আগেও ভাইকে মারধর করেছিল। শুক্রবার বিকেলে ভাই বাড়িতে ফেরার পথে হুসাইন লোকজন নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস

কলেজছাত্রকে কুপিয়ে জখম, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করা হয়।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় তাকে কোপানো হয় পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তার মৃত্যু হয়।

নিহত সুমন ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে। তিনি পার্শ্ববর্তী কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের পরিবার জানায়, উপজেলার বড়ভাগ গ্রামের কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের সঙ্গে সুমন শেখদের পূর্বশত্রুতা চলে আসছিল। শুক্রবার সন্ধ্যার দিকে কাশিয়ানি থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বড়ভাগ গ্রামের পূর্বপাড়া উকিলের বাড়ির সামনে হোসাইন শেখের নেতৃত্বে কয়েকজন সুমনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহত সুমনের বড় ভাই শামিম শেখ জাগো নিউজকে বলেন, ‘গ্রামের কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের সঙ্গে আমাদের পুর্ব শত্রুতা চলে আসছিল। কয়েকদিন আগেও ভাইকে মারধর করেছিল। শুক্রবার বিকেলে ভাই বাড়িতে ফেরার পথে হুসাইন লোকজন নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তার মৃত্যু হয়।’

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জাগো নিউজকে বলেন, ‘কুপিয়ে জখমের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাড়িতে এসেছি। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এন কে বি নয়ন/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow