কলেজছাত্রকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা, থানায় মামলা

গাইবান্ধার পলাশবাড়ীতে মিরাজ হোসাইন নামের এক কলেজছাত্রকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভুক্তভোগীর মা সেলিনা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে মিরাজ হোসাইন মোটরসাইকেলে পেট্রোল নিতে পৌর শহরের সরকার ফিলিং স্টেশনে যান। পরে সন্ধ্যা ৬টার দিকে নুনিয়াগাড়ী এলাকায় ফিলিং স্টেশনের উত্তর পাশে একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে আপন মিয়া (২০), সৌরব মিয়া (১৯)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তাকে জোরপূর্বক মোটরসাইকেল থেকে নামিয়ে পাশে পানি উন্নয়ন বোর্ডের মাঠে নিয়ে যায়। সেখানে হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে থাকা লাঠি, লোহার রড, পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে আপন মিয়ার নির্দেশে তারা আরও বেপরোয়া হয়ে মিরাজের মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে। এমনকি গলা টিপে শ্বাসরোধের চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। মিরাজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

কলেজছাত্রকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা, থানায় মামলা
গাইবান্ধার পলাশবাড়ীতে মিরাজ হোসাইন নামের এক কলেজছাত্রকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভুক্তভোগীর মা সেলিনা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে মিরাজ হোসাইন মোটরসাইকেলে পেট্রোল নিতে পৌর শহরের সরকার ফিলিং স্টেশনে যান। পরে সন্ধ্যা ৬টার দিকে নুনিয়াগাড়ী এলাকায় ফিলিং স্টেশনের উত্তর পাশে একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে আপন মিয়া (২০), সৌরব মিয়া (১৯)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তাকে জোরপূর্বক মোটরসাইকেল থেকে নামিয়ে পাশে পানি উন্নয়ন বোর্ডের মাঠে নিয়ে যায়। সেখানে হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে থাকা লাঠি, লোহার রড, পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে আপন মিয়ার নির্দেশে তারা আরও বেপরোয়া হয়ে মিরাজের মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে। এমনকি গলা টিপে শ্বাসরোধের চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। মিরাজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow