কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল ঢাবির রোকেয়া হলের বাগানমালির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে মো. ছিয়াকুল (৩৯) নামে এক মালির মৃত্যু হয়েছে। তিনি নড়াইল জেলার কালিয়া উপজেলার দেবদুন গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে রোকেয়া হল প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের সূত্রে জানা যায়, ছিয়াকুল একটি টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এ সময় একটি কাঁঠাল অন্য একটি কাঁঠালের সঙ্গে ধাক্কা লেগে তার মাথার ওপর পড়ে। কাঁঠালের আঘাতে তিনি ভারসাম্য হারিয়ে পাকা মেঝেতে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী সুনীল চৌহান জানান, কাঁঠালের আঘাতে পড়ে গিয়ে ছিয়াকুল গুরুতর আহত পায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সিয়াকুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।

কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল ঢাবির রোকেয়া হলের বাগানমালির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে মো. ছিয়াকুল (৩৯) নামে এক মালির মৃত্যু হয়েছে। তিনি নড়াইল জেলার কালিয়া উপজেলার দেবদুন গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার সকালে রোকেয়া হল প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের সূত্রে জানা যায়, ছিয়াকুল একটি টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এ সময় একটি কাঁঠাল অন্য একটি কাঁঠালের সঙ্গে ধাক্কা লেগে তার মাথার ওপর পড়ে। কাঁঠালের আঘাতে তিনি ভারসাম্য হারিয়ে পাকা মেঝেতে পড়ে গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী সুনীল চৌহান জানান, কাঁঠালের আঘাতে পড়ে গিয়ে ছিয়াকুল গুরুতর আহত পায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সিয়াকুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow