কাগজে কলমে ভালো দল গড়তে যাচ্ছে ঢাকা লেপার্ড, রূপগঞ্জ ও অগ্রণী ব্যাংক

লিজেন্ডস অব রূপগঞ্জকে নিয়ে দু’ধরনের কথা শোনা গেল। প্রথমে জানানো হলো, লিজেন্ডস অব রূপগঞ্জ এবার প্রিমিয়ার ক্রিকেট লিগে দল নাও দিতে পারে। পরে জানা গেলো, দলটির কর্ণধার লুৎফর রহমান বাদল বিসিবি সভাপতি তামিম ইকবাল ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত পাল্টেছেন। গতকাল বৃহস্পতিবার রাতেই জানা যায়, অনিশ্চয়তা কাটিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে অংশ নিচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আগামীকাল ১৮ এপ্রিল শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দুই দিনব্যাপী দলবদল। আগেই জানা, দুই জনপ্রিয় দল—আগেরবারের চ্যাম্পিয়ন আবাহনী আর রানার্সআপ মোহামেডান সবার আগে দল সাজিয়ে ফেলেছে। জাগো নিউজের পাঠকরা জেনে গেছেন, সাদা-কালো শিবির এবারও কাগজে-কলমে এক নম্বর দল গড়ার অনানুষ্ঠানিক কাজ সেরে ফেলেছে। আগামীকাল শনিবার দলবদলের প্রথম দিনই মোহামেডান আনুষ্ঠানিকভাবে দলবদলের কার্যক্রম সম্পন্ন করবে বলে ক্লাব সূত্রে জানা গেছে। অন্যদিকে আবাহনীর ঘর গোছানোর কাজও শেষ। কাগজে-কলমে আবাহনীও এবার বেশ ভালো দল। এই দুই জনপ্রিয় দলের বাইরে লিজেন্ডস অব রূপগঞ্জ, ঢাকা লেপার্ড, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক ও বসুন্ধরা স্ট্রাইকার্সও মোটামুটি শক্তিশা

কাগজে কলমে ভালো দল গড়তে যাচ্ছে ঢাকা লেপার্ড, রূপগঞ্জ ও অগ্রণী ব্যাংক

লিজেন্ডস অব রূপগঞ্জকে নিয়ে দু’ধরনের কথা শোনা গেল। প্রথমে জানানো হলো, লিজেন্ডস অব রূপগঞ্জ এবার প্রিমিয়ার ক্রিকেট লিগে দল নাও দিতে পারে।

পরে জানা গেলো, দলটির কর্ণধার লুৎফর রহমান বাদল বিসিবি সভাপতি তামিম ইকবাল ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত পাল্টেছেন। গতকাল বৃহস্পতিবার রাতেই জানা যায়, অনিশ্চয়তা কাটিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে অংশ নিচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

আগামীকাল ১৮ এপ্রিল শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দুই দিনব্যাপী দলবদল। আগেই জানা, দুই জনপ্রিয় দল—আগেরবারের চ্যাম্পিয়ন আবাহনী আর রানার্সআপ মোহামেডান সবার আগে দল সাজিয়ে ফেলেছে।

জাগো নিউজের পাঠকরা জেনে গেছেন, সাদা-কালো শিবির এবারও কাগজে-কলমে এক নম্বর দল গড়ার অনানুষ্ঠানিক কাজ সেরে ফেলেছে। আগামীকাল শনিবার দলবদলের প্রথম দিনই মোহামেডান আনুষ্ঠানিকভাবে দলবদলের কার্যক্রম সম্পন্ন করবে বলে ক্লাব সূত্রে জানা গেছে। অন্যদিকে আবাহনীর ঘর গোছানোর কাজও শেষ। কাগজে-কলমে আবাহনীও এবার বেশ ভালো দল।

এই দুই জনপ্রিয় দলের বাইরে লিজেন্ডস অব রূপগঞ্জ, ঢাকা লেপার্ড, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক ও বসুন্ধরা স্ট্রাইকার্সও মোটামুটি শক্তিশালী দল গড়ার কাজ সেরে ফেলেছে।

জাতীয় দলের এক নম্বর ওপেনার সাইফ হাসান এবার খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জে। সাইফ হাসানের সঙ্গে তরুণ মারকুটে ওপেনার হাবিবুর রহমান সোহান, ইরফান শুক্কুর, শেখ মেহেদী, মাহমুদুল হাসান জয় (কথা চলছে), নাসুম আহমেদ, সামিউল বশির রাতুল, শরিফুল ইসলাম, আব্দুল হালিম, শিবলী ও স্বাধীন—সবাইয়ের ঠিকানা এবার লিজেন্ডস অব রূপগঞ্জ।

এর বাইরে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকেও অন্তত দুই ম্যাচের জন্য নেওয়ার সব কাজ সেরে ফেলেছে দলটি। এছাড়া এবার দলটির কোচিংয়ে দেখা যাবে জাতীয় দলের সাবেক পেসার নাজমুল ইসলামকে।

জাতীয় দলের সাবেক ব্যাটার রাজিন সালেহর কোচিংয়ে অগ্রণী ব্যাংকও বেশ শক্তিশালী দল গড়েছে। অগ্রণী ব্যাংক এরই মধ্যে সাদমান ইসলাম, তৌফিক খান তুষার, মাহফিজুল ইসলাম রবিন, ইমরুল কায়েস, অমিত হাসান, মার্শাল আইয়ুব, নাসির হোসেন, তোফায়েল, রবিউল, শহিদুল, শুভাগতহোম, আরিফ, রোহান, জাহিদ জাভেদ ও সন্দীপ বাবুকে নিশ্চিত করেছে।

প্রিমিয়ারের নতুন দল ঢাকা লেপার্ড এক ঝাঁক তরুণ মেধাবী ক্রিকেটারের নতুন ঠিকানা। আগেরবার প্রিমিয়ার লিগে নজর কাড়া বেশ কয়েকজন মেধাবী তরুণ নাম লিখাতে যাচ্ছেন ঢাকা লেপার্ডে। সেই তালিকায় জাওয়াদ আবরার, জাকির হাসান, ইফতিখার ইফতি, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মঈন খান, আলাউদ্দীন বাবু, পারভেজ জীবন, ফাহাদ, হাসান মুরাদ, আরাফাত সানি, মেহেদী হাসান রানা, সৈকত আলী, দেবাশীষ সরকার (অনূর্ধ্ব-১৯ দলের ডানহাতি মিডল অর্ডার ও লেগস্পিনার) আছেন।

অন্যদিকে বসুন্ধরা স্ট্রাইকার্সে এবারও আছেন নুরুল হাসান সোহান। সঙ্গে তিন পরিণত ও প্রতিষ্ঠিত পারফরমার—ফজলে রাব্বি, জিয়াউর রহমান ও নাহিদ ইসলাম থেকে গেছেন বসুন্ধরা স্ট্রাইকার্সে।

এআরবি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow