কাজ না করেই কোটি টাকার বিল উত্তোলন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রকৌশলীকে পেটানোর ঘটনায় আলোচিত ঠিকাদার লোকমান হোসেনের বিরুদ্ধে এবার উঠেছে বড় ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগ। কাজ শেষ না করেই কোটি কোটি টাকার বিল উত্তোলন এবং কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) পাওয়ার মাত্র একদিনের মাথায় এক কোটি টাকারও বেশি বিল তুলে নিয়েছেন তিনি। এই ঘটনার তথ্য ফাঁস হওয়ার পর থেকে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এলজিইডি সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলায় একাধিক সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স লোকমান এন্টারপ্রাইজ’-এর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের অনেক আগেই কাজ অসমাপ্ত রেখে বরাদ্দের সিংহভাগ অর্থ উত্তোলন করে নিয়েছেন ঠিকাদার। অনুসন্ধানে দেখা যায়, উপজেলার আলীয়াবাদ থেকে গোপালপুর পর্যন্ত ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্পের কাজ শুরু হয় ২০২৪ সালের ২৮ নভেম্বর। কাজ শেষ হওয়ার কথা ২০২৫ সালের নভেম্বরে। কিন্তু ৫ কিলোমিটারের সড়কের মাত্র ৩ কিলোমিটার কাজ করে ইতোমধ্যেই ২ কোটি ২৯ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছে জীবনগঞ্জ বাজার থেকে শাহপুর সড়ক প্রকল্পে। ১০ কোটি ৩৪ লাখ টাকার এই প্রকল্পের কার্যাদে

কাজ না করেই কোটি টাকার বিল উত্তোলন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রকৌশলীকে পেটানোর ঘটনায় আলোচিত ঠিকাদার লোকমান হোসেনের বিরুদ্ধে এবার উঠেছে বড় ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগ। কাজ শেষ না করেই কোটি কোটি টাকার বিল উত্তোলন এবং কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) পাওয়ার মাত্র একদিনের মাথায় এক কোটি টাকারও বেশি বিল তুলে নিয়েছেন তিনি। এই ঘটনার তথ্য ফাঁস হওয়ার পর থেকে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলায় একাধিক সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স লোকমান এন্টারপ্রাইজ’-এর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের অনেক আগেই কাজ অসমাপ্ত রেখে বরাদ্দের সিংহভাগ অর্থ উত্তোলন করে নিয়েছেন ঠিকাদার।

অনুসন্ধানে দেখা যায়, উপজেলার আলীয়াবাদ থেকে গোপালপুর পর্যন্ত ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্পের কাজ শুরু হয় ২০২৪ সালের ২৮ নভেম্বর। কাজ শেষ হওয়ার কথা ২০২৫ সালের নভেম্বরে। কিন্তু ৫ কিলোমিটারের সড়কের মাত্র ৩ কিলোমিটার কাজ করে ইতোমধ্যেই ২ কোটি ২৯ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছে জীবনগঞ্জ বাজার থেকে শাহপুর সড়ক প্রকল্পে। ১০ কোটি ৩৪ লাখ টাকার এই প্রকল্পের কার্যাদেশ গত ২ মার্চ প্রদান করে এলজিইডি। কিন্তু বিস্ময়করভাবে এর পরদিনই ৪ মার্চ তৎকালীন উপজেলা প্রকৌশলী কাজ চলমান দেখিয়ে ১ কোটি ৬ লাখ ৭৭ হাজার ৪৩৯ টাকা বিল পরিশোধের সুপারিশ করেন। সেই সুপারিশের ভিত্তিতে টাকাও তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। নিয়ম অনুযায়ী কাজের অগ্রগতি সাপেক্ষে বিল দেওয়ার কথা থাকলেও মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে কোটি টাকার কাজ দেখিয়ে বিল উত্তোলনের বিষয়টি স্থানীয়দের নজরে এলে ক্ষোভের সৃষ্টি হয়।

জানা গেছে, টাকা উত্তোলনে এই ঘটনা জানাজানি হওয়ার পর তড়িঘড়ি করে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। তবে কাজ শুরু করলেও সড়কের পাশে পুকুর পাড়ে কোনো রিটার্নিং দেয়াল ছাড়াই মাটি ফেলা হয়েছে। ফলে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ ও রিকশাচালকরা।

কাজ না করেই কোটি টাকার বিল উত্তোলন

স্থানীয় বাসিন্দা আবুল কাসেম ও রিকশাচালক আরিফ মিয়া জানান, সংস্কারের নামে রাস্তাটি চলাচলের অনুপযোগী করে ফেলে রাখা হয়েছে।

রতনপুর ইউপির সাবেক সদস্য আব্দুল মান্নান বলেন, রোজার পর থেকেই কাজ বন্ধ রয়েছে। রিটার্নিং দেয়াল ছাড়া মাটি ফেলায় রাস্তাটি যেকোনো সময় ধসে পড়তে পারে।

এর আগে, মেরকুটা বাজার থেকে শিবপুর সড়ক প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ঢাকা থেকে আসা এলজিইডির প্রতিনিধি দলের সামনেই প্রকৌশলী তরিকুল ইসলামকে মারধর করেন ঠিকাদার লোকমান হোসেন ও তার সহযোগীরা। ওই ঘটনায় মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক।

এ বিষয়ে জানতে লোকমান হোসেনের ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে তার বড় ভাই মোস্তফা কামাল দাবি করেন, হয়ত কার্যাদেশের চিঠি দিতে দেরি হয়েছে, কাজ আগেই শুরু হয়েছিল। বিস্তারিত জেনে তিনি মন্তব্য করবেন বলে জানান।

নবীনগর উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, আমি যোগদান করেছি বেশি দিন হয়নি। যোগদানের পরই বিষয়গুলো নজরে এসেছে। একদিনের ব্যবধানে কীভাবে এক কোটি টাকার কাজ করে ফেললো তা বুঝে আসছে না। এই ঘটনায় উপসহকারী প্রকৌশলীকে শোকজ করা হয়েছে। এছাড়াও আলেয়াবাদ সড়কটি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সড়কটি নবনির্বাচিত এমপির বাড়ির পাশে হওয়ায় সেখানে সামান্য কাজ করেছে।

আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow