কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বজ্রপাতের ঘটনায় ফয়সাল আহমেদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। রোববার (১৪ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার পাশে ভালুকা প্রেসক্লাব সংলগ্ন মেঘার মাঠে ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সালের দাদার বাড়ি মুক্তাগাছা উপজেলায়। তারা দীর্ঘদিন ধরে ভালুকায় ভাড়া বাসায় বসবাস করছে। ফয়সাল পরিবারের সঙ্গে থেকে ভাঙারির ব্যবসার কাজে সহায়তা করত। ঘটনার সময় কাজ শেষ করে মেঘার মাঠ এলাকা দিয়ে বাড়ির পথে রওনা হন তিনি। এসময় আকস্মিক বজ্রপাতে সে গুরুতরভাবে আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, বজ্রাঘাতে কিশোরের মৃত্যুর বিষয়টি জেনেছি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বজ্রপাতের ঘটনায় ফয়সাল আহমেদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

রোববার (১৪ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার পাশে ভালুকা প্রেসক্লাব সংলগ্ন মেঘার মাঠে ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সালের দাদার বাড়ি মুক্তাগাছা উপজেলায়। তারা দীর্ঘদিন ধরে ভালুকায় ভাড়া বাসায় বসবাস করছে। ফয়সাল পরিবারের সঙ্গে থেকে ভাঙারির ব্যবসার কাজে সহায়তা করত।

ঘটনার সময় কাজ শেষ করে মেঘার মাঠ এলাকা দিয়ে বাড়ির পথে রওনা হন তিনি। এসময় আকস্মিক বজ্রপাতে সে গুরুতরভাবে আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, বজ্রাঘাতে কিশোরের মৃত্যুর বিষয়টি জেনেছি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow