কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

কাতারের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সমুদ্রপথে সব ধরনের জাহাজ ও নৌযানের চলাচল আবারও পুরোপুরি স্বাভাবিক হয়েছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক ঘোষণায় মন্ত্রণালয় জানায়, আজ ২৬ জুলাই থেকে সব ধরনের বাণিজ্যিক ও অন্যান্য নৌযানের জন্য সামুদ্রিক কার্যক্রম সম্পূর্ণভাবে পুনরায় চালু করা হয়েছে। একই সঙ্গে জাহাজ ও নৌযানের পরিচালনাকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সামুদ্রিক বিধি-বিধান ও কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় সংঘাত ছড়িয়ে পড়ার পর, হরমুজ প্রণালিতে নৌযান লক্ষ্য করে হামলাসহ একাধিক নিরাপত্তা ঘটনার জেরে সামুদ্রিক চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সর্বশেষ ঘোষণার মাধ্যমে কাতার জানিয়েছে, বর্তমানে দেশটির জলসীমায় সমুদ্রপথে চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে কোনো ধরনের হুমকি এলে তা প্রতিহতেও দেশটির বাহিনী প্রস্তুত। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow