কাতারে ৯ ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের
উপসাগরীয় দেশ কাতারকে লক্ষ্য করে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। বৃহস্পতিবার কাতারের প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন। - খবর আলজাজিরা তিনি জানান, নিক্ষেপ করা ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ৮টি প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। অপর একটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন একটি স্থানে গিয়ে পড়েছে, যেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। এদিকে, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও শীতল করার পদক্ষেপ হিসেবে দেশটি থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইউরোপের দেশ স্পেন। বুধবার (১১ মার্চ) প্রকাশিত স্পেনের সরকারি গেজেটে এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এর মাধ্যমে একদিন আগে সরকারের অনুমোদিত পদক্ষেপটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এখন থেকে তেল আবিবে স্পেনের দূতাবাস একজন কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হবে। গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে উত্তে
উপসাগরীয় দেশ কাতারকে লক্ষ্য করে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। বৃহস্পতিবার কাতারের প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন। - খবর আলজাজিরা
তিনি জানান, নিক্ষেপ করা ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ৮টি প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। অপর একটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন একটি স্থানে গিয়ে পড়েছে, যেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে ইরান।
মধ্যপ্রাচ্যে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।
এদিকে, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও শীতল করার পদক্ষেপ হিসেবে দেশটি থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইউরোপের দেশ স্পেন। বুধবার (১১ মার্চ) প্রকাশিত স্পেনের সরকারি গেজেটে এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়।
এর মাধ্যমে একদিন আগে সরকারের অনুমোদিত পদক্ষেপটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এখন থেকে তেল আবিবে স্পেনের দূতাবাস একজন কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হবে।
গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর মাদ্রিদ তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিলো। এই বিরোধের সূত্রপাত হয়, যখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষিত কয়েকটি পদক্ষেপের সমালোচনা করেন।
What's Your Reaction?