কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ
কাতারের উত্তরাঞ্চলের রাস লাফান শিল্পাঞ্চলের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, কারখানার স্বাভাবিক কার্যক্রম চলাকালে একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো গ্যাস বা ক্ষতিকর পদার্থের লিকেজ হয়নি এবং জনসাধারণের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই। কোন কারখানায় বিস্ফোরণ ঘটেছে, তা জানানো হয়নি। আহতদের সংখ্যা ও তাদের শারীরিক অবস্থাও প্রকাশ করা হয়নি। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছিল, রাস লাফান এলাকায় একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাস লাফান বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি কেন্দ্র। এখানকার সমুদ্রবন্দর থেকে বিশ্বের বিভিন্ন দেশে কাতারের এলএনজি রপ্তানি করা হয়। সূত্র: শাফাক নিউজ
কাতারের উত্তরাঞ্চলের রাস লাফান শিল্পাঞ্চলের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, কারখানার স্বাভাবিক কার্যক্রম চলাকালে একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো গ্যাস বা ক্ষতিকর পদার্থের লিকেজ হয়নি এবং জনসাধারণের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই।
কোন কারখানায় বিস্ফোরণ ঘটেছে, তা জানানো হয়নি। আহতদের সংখ্যা ও তাদের শারীরিক অবস্থাও প্রকাশ করা হয়নি।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছিল, রাস লাফান এলাকায় একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাস লাফান বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি কেন্দ্র। এখানকার সমুদ্রবন্দর থেকে বিশ্বের বিভিন্ন দেশে কাতারের এলএনজি রপ্তানি করা হয়।
সূত্র: শাফাক নিউজ
What's Your Reaction?