কানাডায় স্কুলে গোলাগুলিতে নিহত ১০

কানাডিয়ান পুলিশ জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার একটি স্কুলে গুলিবর্ষণে বন্দুকধারীসহ ১০ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। খবর আল জাজিরার। কানাডার সিবিসি পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, টাম্বলার রিজের হাই স্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছে। সিবিসি আরও জানিয়েছে, অন্যত্র আরও দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে যে, তারা মনে করেন ওই দুজনের মৃত্যুও গুলিবর্ষণের কারণে হয়েছে। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ‌‌‘টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সক্রিয় বন্দুকধারীরা’ হামলা চালিয়েছে। নিহত এক ব্যক্তিকে বন্দুকধারী বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি নিজের অস্ত্র দিয়েই আত্মঘাতী হয়েছেন। টিটিএন

কানাডায় স্কুলে গোলাগুলিতে নিহত ১০

কানাডিয়ান পুলিশ জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার একটি স্কুলে গুলিবর্ষণে বন্দুকধারীসহ ১০ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। খবর আল জাজিরার।

কানাডার সিবিসি পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, টাম্বলার রিজের হাই স্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছে।

সিবিসি আরও জানিয়েছে, অন্যত্র আরও দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে যে, তারা মনে করেন ওই দুজনের মৃত্যুও গুলিবর্ষণের কারণে হয়েছে।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ‌‌‘টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সক্রিয় বন্দুকধারীরা’ হামলা চালিয়েছে। নিহত এক ব্যক্তিকে বন্দুকধারী বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি নিজের অস্ত্র দিয়েই আত্মঘাতী হয়েছেন।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow