কানায় কানায় ভরা কোচ, ছাদে দাঁড়িয়ে যাত্রা—ভোটের তাড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাত্র ২৪ ঘণ্টা বাকি থাকায় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে নেমেছে মানুষের ঢল। ভোট দিতে নিজ এলাকায় যেতে স্টেশনে পৌঁছেছেন হাজারো যাত্রী। কোচের আসন আগেই ফুরিয়ে গেছে। অনেক যাত্রী ট্রেনের ভেতরে দাঁড়ানোর জায়গা না পেয়ে ছাদে উঠে যাত্রা করছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম, প্রবেশপথ ও টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন দেখা গেছে।  ইতোমধ্যে সিলেটগামী পারাবত এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসের ছাদে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সাজেদুল ইসলাম জানান, গত তিনদিন ধরে যাত্রীসংখ্যা বেড়েছে কয়েকগুণ। ভোটের আগে দীর্ঘ ছুটি থাকায় এই চাপ আরও বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে, রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসও সাপ্তাহিক বন্ধ বাতিল করে চলাচল করছে। বুধবার ঢাকা থেকে ৪৩টি আন্তঃনগর এক্সপ্রেস এবং ২৬টি মেইল ও লোকাল কমিউটার ট্রেন চলছে। স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) দায়িত্ব পালন করছে। প্ল্যাটফর্মে প্রবেশের আগে যাত্রীদের ব্যাগ স্ক্যা

কানায় কানায় ভরা কোচ, ছাদে দাঁড়িয়ে যাত্রা—ভোটের তাড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাত্র ২৪ ঘণ্টা বাকি থাকায় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে নেমেছে মানুষের ঢল। ভোট দিতে নিজ এলাকায় যেতে স্টেশনে পৌঁছেছেন হাজারো যাত্রী। কোচের আসন আগেই ফুরিয়ে গেছে। অনেক যাত্রী ট্রেনের ভেতরে দাঁড়ানোর জায়গা না পেয়ে ছাদে উঠে যাত্রা করছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম, প্রবেশপথ ও টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন দেখা গেছে। 

ইতোমধ্যে সিলেটগামী পারাবত এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসের ছাদে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সাজেদুল ইসলাম জানান, গত তিনদিন ধরে যাত্রীসংখ্যা বেড়েছে কয়েকগুণ। ভোটের আগে দীর্ঘ ছুটি থাকায় এই চাপ আরও বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে, রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসও সাপ্তাহিক বন্ধ বাতিল করে চলাচল করছে। বুধবার ঢাকা থেকে ৪৩টি আন্তঃনগর এক্সপ্রেস এবং ২৬টি মেইল ও লোকাল কমিউটার ট্রেন চলছে।

স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) দায়িত্ব পালন করছে। প্ল্যাটফর্মে প্রবেশের আগে যাত্রীদের ব্যাগ স্ক্যানিং, টিকিট যাচাই এবং ডিজিটাল স্ক্যানিং করা হচ্ছে।

জামালপুর এক্সপ্রেসের যাত্রী রাশেদুল হাসান বলেন, আমি প্রথমবার ভোট দিতে যাচ্ছি। বিষয়টি আমার কাছে খুব আনন্দের। তাই অনেক আগেই টিকিট কেটে রেখেছিলাম।

রংপুর এক্সপ্রেসের যাত্রী জুবায়ের রহমান বলেন, অনেক বছর পর ভোট দেওয়ার সুযোগ পেলাম। ভোট আমাদের কাছে উৎসবের মতো। আমরা পরিবর্তন ও দুর্নীতি-অপশাসনের বিরুদ্ধে ভোট দিতে চাই।

ভিড় ও ভোগান্তির মাঝেও স্টেশনে উৎসবের আমেজ স্পষ্ট, যা ভোটের উদ্দীপনা আরও বাড়িয়ে তুলেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow