কানের দুলসহ ট্রাফিক পুলিশের হাতে ছিনতাইকারী আটক
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছিনতাই করে পালানোর সময় উপস্থিত সাধারণ মানুষের সহায়তায় কানের দুলসহ ছিনতাইকারীকে আটক করেছে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। আরও পড়ুন মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫ মতিঝিল ট্রাফিক বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় মতিঝিল শাপলা চত্বর থেকে মেট্রোরেল অভিমুখী সড়কে কয়েকজন পথচারী এক ব্যক্তিকে ধাওয়া করতে দেখে দ্রুত ঘটনাস্থলে যান দায়িত্বরত সার্জেন্ট মো. সাহাদত মীর। পরে জনসাধারণের সহযোগিতায় ছিনতাইকারী মো. রাজুকে হাতেনাতে আটক করেন তিনি। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা কানের দুল উদ্ধার করে ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয়। আটক মো. রাজুর (২৬) বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মতিঝিল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। কেআর/এমআরএম
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছিনতাই করে পালানোর সময় উপস্থিত সাধারণ মানুষের সহায়তায় কানের দুলসহ ছিনতাইকারীকে আটক করেছে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট।
মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
মতিঝিল ট্রাফিক বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় মতিঝিল শাপলা চত্বর থেকে মেট্রোরেল অভিমুখী সড়কে কয়েকজন পথচারী এক ব্যক্তিকে ধাওয়া করতে দেখে দ্রুত ঘটনাস্থলে যান দায়িত্বরত সার্জেন্ট মো. সাহাদত মীর। পরে জনসাধারণের সহযোগিতায় ছিনতাইকারী মো. রাজুকে হাতেনাতে আটক করেন তিনি।
এ সময় তার কাছ থেকে ছিনতাই করা কানের দুল উদ্ধার করে ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয়। আটক মো. রাজুর (২৬) বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মতিঝিল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআরএম
What's Your Reaction?
