কানের পর্দা উঠছে আজ, স্বর্ণ পামের লড়াইয়ে স্বাধীন চলচ্চিত্র
যুদ্ধ, শোক ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে নির্মিত হরেক রকম গল্প কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম জয়ের লক্ষ্যে দৌড় শুরু করছে।
হলিউডের হেভিওয়েট স্টুডিয়োগুলোর অনুপস্থিতিতে মূল প্রতিযোগিতায় স্বাধীন চলচ্চিত্রের প্রাধান্য চোখে পড়ার মতো। এবার এমন কোনো ছবি নেই, যেগুলোর জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগেভাগে জয়ী বলা দেওয়া যাবে এমন নিরঙ্কুশ কোনো ফেভারিটও নেই। বোদ্ধাদের মতে, স্বর্ণ পাম জিততে পারেন যে কেউ। ফলে জমজমাট লড়াই দেখার অপেক্ষায় চলচ্চিত্রপ্রেমীরা।
মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) পর্দা উঠবে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের। হলিউডের ‘ইন্ডিয়ানা জোন্স’ ও ‘টপ গান’-এর মতো ফ্র্যাঞ্চাইজির জমকালো উদ্বোধনের জন্য পরিচিত এই মনোমুগ্ধকর উৎসবে এবার নেই বড় বাজেটের কোনো ব্লকবাস্টার। সমালোচনার ভারে বক্স অফিসে লোকসানের ঝুঁকি এড়াতে নামজাদা স্টুডিয়োগুলো উৎসবে ছবি পাঠানোর ব্যাপারে সতর্ক বলে ধারণা করা হচ্ছে। যদিও তারকা উপস্থিতির ঘাটতি থাকছে না। আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন আমেরিকান অভিনেত্রী-গায়িকা বারব্রা স্ট্রাইস্যান্ড। আর পরিচালনায় অভিষেক ঘটছে হলিউড তারকা জন ট
যুদ্ধ, শোক ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে নির্মিত হরেক রকম গল্প কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম জয়ের লক্ষ্যে দৌড় শুরু করছে।
হলিউডের হেভিওয়েট স্টুডিয়োগুলোর অনুপস্থিতিতে মূল প্রতিযোগিতায় স্বাধীন চলচ্চিত্রের প্রাধান্য চোখে পড়ার মতো। এবার এমন কোনো ছবি নেই, যেগুলোর জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগেভাগে জয়ী বলা দেওয়া যাবে এমন নিরঙ্কুশ কোনো ফেভারিটও নেই। বোদ্ধাদের মতে, স্বর্ণ পাম জিততে পারেন যে কেউ। ফলে জমজমাট লড়াই দেখার অপেক্ষায় চলচ্চিত্রপ্রেমীরা।
মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) পর্দা উঠবে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের। হলিউডের ‘ইন্ডিয়ানা জোন্স’ ও ‘টপ গান’-এর মতো ফ্র্যাঞ্চাইজির জমকালো উদ্বোধনের জন্য পরিচিত এই মনোমুগ্ধকর উৎসবে এবার নেই বড় বাজেটের কোনো ব্লকবাস্টার। সমালোচনার ভারে বক্স অফিসে লোকসানের ঝুঁকি এড়াতে নামজাদা স্টুডিয়োগুলো উৎসবে ছবি পাঠানোর ব্যাপারে সতর্ক বলে ধারণা করা হচ্ছে। যদিও তারকা উপস্থিতির ঘাটতি থাকছে না। আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন আমেরিকান অভিনেত্রী-গায়িকা বারব্রা স্ট্রাইস্যান্ড। আর পরিচালনায় অভিষেক ঘটছে হলিউড তারকা জন ট্রাভোল্টার।
আগামী ২৩ মে সমাপনী আয়োজনে ঘোষণা করা হবে স্বর্ণ পাম জয়ী ছবির নাম। এজন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ২২টি চলচ্চিত্র। মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে এগুলো। এরমধ্যে রয়েছে স্বাধীন ধারার খ্যাতিমান স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার ও হাঙ্গেরির লাসলো নেমেশ পরিচালিত পৃথক দুটি ছবি। পেদ্রো বানিয়েছেন স্প্যানিশ ভাষার ছবি ‘বিটার ক্রিসমাস’। আর লাসলোর নতুন চলচ্চিত্রের নাম ‘মুলাঁ’।
ইরানের আসগর ফারহাদি ও জাপানের ‘ড্রাইভ মাই কার’ খ্যাত রিয়ুসুকে হামাগুচি ফরাসি ভাষার পৃথক ছবি নিয়ে হাজির হয়েছেন কানসৈকতে। ফারহাদির ‘প্যারালাল টেলস’-এ অন্যের বিষয়ে নাক গলানো প্রতিবেশীর ভূমিকায় আছেন ফরাসি অভিনেত্রী ইজাবেল উপের। অন্যদিকে হামাগুচির ‘অল অব অ্যা সাডেন’ নির্মিত হয়েছে বার্ধক্যে বয়স্কদের যত্নকে কেন্দ্র করে।
যুক্তরাষ্ট্র থেকে মূল প্রতিযোগিতায় রয়েছে জেমস গ্রে পরিচালিত ‘পেপার টাইগার’। এতে আবারও একসঙ্গে দেখা যাবে হলিউড তারকা স্কারলেট জোহানসন ও অ্যাডাম ড্রাইভারকে। তারা এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যারেজ স্টোরি’ ছবিতে জুটি বেঁধেছিলেন।
অস্কারজয়ী রামি মালেক অভিনয় করেছেন আইরা স্যাক্স পরিচালিত ‘দ্য ম্যান আই লাভ’-এ। এতে আশির দশকের নিউইয়র্কে এইচআইভি/এইডস সংকটের গল্প তুলে ধরা হয়েছে।
দুই সাবেক স্বর্ণ পাম জয়ী ফিরেছেন এবারের আসরে। জাপানের হিরোকাজু কোরে-এদা ২০১৮ সালে ‘শপলিফটার্স’-এর জন্য স্বর্ণ পাম জিতেছেন। এবার ‘শিপ ইন দ্য বক্স’ ছবির বিষয়বস্তুতে শোক ও কৃত্রিম বুদ্ধিমত্তার সংমিশ্রণ ঘটিয়েছেন তিনি। অন্যদিকে রোমানিয়ার ক্রিস্টিয়ান মুনজিউ পরিচালিত পারিবারিক ড্রামা ‘ফিয়র্ড’-এর পটভূমি নরওয়ের প্রত্যন্ত একটি গ্রাম। এতে অভিনয় করেছেন সেবাস্তিয়ান স্তান ও রেনাটে রাইন্সভে।
এবারের আসরের চলচ্চিত্রগুলোতে রাজনৈতিক আবহ রয়েছে, তবে সেসব মূলত ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, মূল প্রতিযোগিতায় নির্বাচিত বেলজিয়ামের লুকাস ডন্ট পরিচালিত ‘কাওয়ার্ড’-এর কথা। এটি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয়া সৈনিকদের নিয়ে নির্মিত। এছাড়া লাসলো নেমেশের ‘মুলাঁ’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি অধিকৃত ফ্রান্সের প্রতিরোধ আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত। মূল প্রতিযোগিতার আরেক ছবি ফরাসি নির্মাতা এমানুয়েল মার পরিচালিত ‘অ্যা ম্যান অব হিজ টাইম’-এর পটভূমি ভিশি ফ্রান্স।
বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থা টালমাটাল হলেও আয়োজকেরা চলচ্চিত্রকেই কেন্দ্রবিন্দুতে রাখার আপ্রাণ চেষ্টা করছেন। তাদের এই মনোভাবের প্রতিফলন দেখা যাবে আসরের উদ্বোধনী চলচ্চিত্র ‘দ্য ইলেকট্রিক কিস’-এ।
আন্তঃযুদ্ধকালীন প্যারিসে নির্মিত এই রোমান্টিক কমেডিকে বর্ণনা করা যায়, একটি কল্পকাহিনি এবং চলচ্চিত্রের প্রতি এক স্তুতি গান। ফ্রান্সের পিয়ের সালভাদোরি পরিচালিত ছবিটি দেখানো হবে উৎসব উদ্বোধন ঘোষণার পরপরই।