কাপ্তাই-চট্টগ্রাম সড়কে পাহাড়ধস, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের কারণে ওয়াগ্গা ইউনিয়ন এলাকাধীন কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বালুচর এলাকায় পাহাড়ধসে পড়েছে। পাহাড়টি প্রধান সড়কের ওপর ধসে পড়ায় ওই সড়কে সব ধরনের যান চলাচল সাময়িক সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (৭ জুলাই) সকালে পাহাড়ধসের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও বনবিভাগের সহযোগিতায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় এলাকাবাসী জানায়, কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার সকালে হঠাৎ করেই পাহাড়ের মাটি ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ওপর এসে পড়ে। এতে সড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়ে যাত্রীসাধারণ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা রাস্তা থেকে মাটি ও গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ফায়ার সার্ভিস জানায়, বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে যত দ্রুত সময়ে মাটি ধসে পড়া অংশ পরিষ্কার করে সড়কটি পুনরায় সচল করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন জানায়, টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বালুচর এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। সকাল ৯টা থেকে কাপ্তাইয়ের স
টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের কারণে ওয়াগ্গা ইউনিয়ন এলাকাধীন কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বালুচর এলাকায় পাহাড়ধসে পড়েছে। পাহাড়টি প্রধান সড়কের ওপর ধসে পড়ায় ওই সড়কে সব ধরনের যান চলাচল সাময়িক সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (৭ জুলাই) সকালে পাহাড়ধসের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও বনবিভাগের সহযোগিতায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় এলাকাবাসী জানায়, কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার সকালে হঠাৎ করেই পাহাড়ের মাটি ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ওপর এসে পড়ে। এতে সড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়ে যাত্রীসাধারণ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা রাস্তা থেকে মাটি ও গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
ফায়ার সার্ভিস জানায়, বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে যত দ্রুত সময়ে মাটি ধসে পড়া অংশ পরিষ্কার করে সড়কটি পুনরায় সচল করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন জানায়, টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বালুচর এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। সকাল ৯টা থেকে কাপ্তাইয়ের সঙ্গে চট্টগ্রামসহ অন্যান্য এলাকার যান চলাচল বন্ধ ছিল। প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে ফায়ার সার্ভিসসহ অপরাপর স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
What's Your Reaction?