কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ডুবুরি দল মৃত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। মৃত ইনতিশার হাসনাত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা মো. বেলালের ছেলে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র।  রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম থেকে আগত চারজন বন্ধু মঙ্গলবার বিকেলে নৌকাযোগে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। নৌকা চক্রপাড়া সংলগ্ন বালুচর নামক স্থানে পৌঁছালে তারা নৌকা থেকে পানিতে সাঁতার কাটতে নামেন। এসময় বন্ধুদের সঙ্গে ইনতিশার হাসনাত (২২) সাঁতরে হ্রদের একটু গভীর চলে গেলে ডুবে নিখোঁজ হয়।  এ ঘটনার পর রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি ডুবুরি ইউনিট দ্রুত স্পিডবোটযোগে ঘটনাস্থলে পৌঁছে হ্রদের ২৫ ফুট গভীর তলদেশ থেকে নিখোঁজকে অচেতন অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানায় ফায়ার সার্ভিস।  রাঙাম

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ডুবুরি দল মৃত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

মৃত ইনতিশার হাসনাত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা মো. বেলালের ছেলে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম থেকে আগত চারজন বন্ধু মঙ্গলবার বিকেলে নৌকাযোগে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। নৌকা চক্রপাড়া সংলগ্ন বালুচর নামক স্থানে পৌঁছালে তারা নৌকা থেকে পানিতে সাঁতার কাটতে নামেন। এসময় বন্ধুদের সঙ্গে ইনতিশার হাসনাত (২২) সাঁতরে হ্রদের একটু গভীর চলে গেলে ডুবে নিখোঁজ হয়। 

এ ঘটনার পর রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি ডুবুরি ইউনিট দ্রুত স্পিডবোটযোগে ঘটনাস্থলে পৌঁছে হ্রদের ২৫ ফুট গভীর তলদেশ থেকে নিখোঁজকে অচেতন অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানায় ফায়ার সার্ভিস। 

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক নিউটন দাস বলেন, বিকেল ৫টার দিকে এক পর্যটকের নিখোঁজের খবর পাই। প্রায় ১ ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow