কাফনের কাপড়, গুলি ও চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

ঢাকার সাভারের আশুলিয়ায় বিএনপির এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (০৮ আগস্ট) ভোরে ওই নেতার বাড়ির ফটকের সামনে একটি ব্যাগ রেখে যায় দুর্বৃত্তরা। পুলিশের উপস্থিতিতে ব্যাগটি খুলে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপ জল, সাবান ও একটি চিঠি পাওয়া গেছে। হুমকির শিকার ব্যক্তি হলেন মো. ইসমাইল হোসেন মোল্লা। তিনি ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী। ইসমাইল হোসেনের পরিবারের সদস্যরা জানান, শনিবার ভোর ৫টার দিকে বাড়ির ফটকের সামনে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। পরে ব্যাগটি সন্দেহজনক মনে হলে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে। চিঠিতে ইসমাইল হোসেনকে উদ্দেশ করে বলা হয়, ‘ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কীসের? চিঠিতে তাকে ও তার পরিবারের সদস্যদের সতর্ক করে বলা হয়, তারা যেন বেশি বাড়াবাড়ি না করেন। তা না হলে অদৃশ্য কেউ এসে সালাম দিয়ে তাকে পরকালে পাঠিয়ে দেবে বলেও হুমকি দেওয়া হয়। চিঠির শেষে অদৃশ্য মুসাফির নাম লেখা রয়েছে।’ ইসমাইল হোসেন মোল্লা বলেন, ‘ঘুম থেকে উঠে দেখি বাড়ির গেটে একটি ব্যা

কাফনের কাপড়, গুলি ও চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

ঢাকার সাভারের আশুলিয়ায় বিএনপির এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (০৮ আগস্ট) ভোরে ওই নেতার বাড়ির ফটকের সামনে একটি ব্যাগ রেখে যায় দুর্বৃত্তরা।

পুলিশের উপস্থিতিতে ব্যাগটি খুলে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপ জল, সাবান ও একটি চিঠি পাওয়া গেছে।

হুমকির শিকার ব্যক্তি হলেন মো. ইসমাইল হোসেন মোল্লা। তিনি ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী।

ইসমাইল হোসেনের পরিবারের সদস্যরা জানান, শনিবার ভোর ৫টার দিকে বাড়ির ফটকের সামনে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। পরে ব্যাগটি সন্দেহজনক মনে হলে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে।

চিঠিতে ইসমাইল হোসেনকে উদ্দেশ করে বলা হয়, ‘ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কীসের? চিঠিতে তাকে ও তার পরিবারের সদস্যদের সতর্ক করে বলা হয়, তারা যেন বেশি বাড়াবাড়ি না করেন। তা না হলে অদৃশ্য কেউ এসে সালাম দিয়ে তাকে পরকালে পাঠিয়ে দেবে বলেও হুমকি দেওয়া হয়। চিঠির শেষে অদৃশ্য মুসাফির নাম লেখা রয়েছে।’

ইসমাইল হোসেন মোল্লা বলেন, ‘ঘুম থেকে উঠে দেখি বাড়ির গেটে একটি ব্যাগ রাখা। ব্যাগ খুলে কাফনের কাপড়, গোলাপ জল, সাবান, একটি গুলি ও চিঠি পাই। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। আমাকে যে হুমকি দেওয়া হয়েছে, তাতে আমি ভয় পাই না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেব।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow