কাব্যগ্রন্থ ‌‘কে হাঁটে আমার সাথে’র প্রকাশনা উৎসব

কবি বেলায়েত হোসেনের কাব্যগ্রন্থ ‘কে হাঁটে আমার সাথে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বিকেল পাঁচটায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐতিহ্য থেকে প্রকাশিত বইটি সম্পর্কে লেখক ও গবেষক প্রফেসর মোস্তফা মোহাম্মদ বলেন, ‘কবিতায় আত্মদহন, আত্মহনন এবং আত্মখনন চলে। কবিতা লেখা যায় না, কবিতা লিখিত হয়। প্রকৃতি থেকে চিন্তায়, চিন্তা থেকে কাগজে লাফিয়ে পড়ে কবিতা।’ কবি, লেখক ও গবেষক আনোয়ার কবির বলেন, ‘বইটি পাঠে পাঠক ফিরে যাবেন নস্টালজিয়ায়। মনে হবে বইটি পাঠকের সাথে হেঁটে যাচ্ছে আনন্দ, বেদনা কিংবা শ্বাশত স্মৃতিকথায়।’ আরও পড়ুন‘কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন  লেখক ও সাংবাদিক আশফাকুর রহমান বলেন, ‘রূপক উপমা দিয়ে একটি বিষয়কে আরেকটি বিষয়ের সাথে পরিচয় করে দেওয়ার অসাধারণ পাণ্ডিত্য এ কাব্যগ্রন্থে রয়েছে। খুব যত্ন করে সময় নিয়ে লেখার বিশেষ চাপ রয়েছে কবিতায়।’ এ ছাড়া বক্তব্য রাখেন ব্যাংকার হুমায়ুন কবির এবং কবি বেলায়েত হোসেন। সবাই বইটির বহুল পাঠ ও প্রচার কামনা করেন। বইটির প্রচ্ছদ করেছেন আবুল ফাতাহ মুন্না। মূল্য রাখা হয়েছে ২২০ টাকা। পাওয়া যাচ্ছে ৫৮১-৫৮৬ নম্বর স্টলে। এসইউ

কাব্যগ্রন্থ ‌‘কে হাঁটে আমার সাথে’র প্রকাশনা উৎসব

কবি বেলায়েত হোসেনের কাব্যগ্রন্থ ‘কে হাঁটে আমার সাথে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বিকেল পাঁচটায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঐতিহ্য থেকে প্রকাশিত বইটি সম্পর্কে লেখক ও গবেষক প্রফেসর মোস্তফা মোহাম্মদ বলেন, ‘কবিতায় আত্মদহন, আত্মহনন এবং আত্মখনন চলে। কবিতা লেখা যায় না, কবিতা লিখিত হয়। প্রকৃতি থেকে চিন্তায়, চিন্তা থেকে কাগজে লাফিয়ে পড়ে কবিতা।’

কবি, লেখক ও গবেষক আনোয়ার কবির বলেন, ‘বইটি পাঠে পাঠক ফিরে যাবেন নস্টালজিয়ায়। মনে হবে বইটি পাঠকের সাথে হেঁটে যাচ্ছে আনন্দ, বেদনা কিংবা শ্বাশত স্মৃতিকথায়।’

লেখক ও সাংবাদিক আশফাকুর রহমান বলেন, ‘রূপক উপমা দিয়ে একটি বিষয়কে আরেকটি বিষয়ের সাথে পরিচয় করে দেওয়ার অসাধারণ পাণ্ডিত্য এ কাব্যগ্রন্থে রয়েছে। খুব যত্ন করে সময় নিয়ে লেখার বিশেষ চাপ রয়েছে কবিতায়।’

এ ছাড়া বক্তব্য রাখেন ব্যাংকার হুমায়ুন কবির এবং কবি বেলায়েত হোসেন। সবাই বইটির বহুল পাঠ ও প্রচার কামনা করেন। বইটির প্রচ্ছদ করেছেন আবুল ফাতাহ মুন্না। মূল্য রাখা হয়েছে ২২০ টাকা। পাওয়া যাচ্ছে ৫৮১-৫৮৬ নম্বর স্টলে।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow