কামরাঙ্গীরচরে বাসায় ঝুলছিল তরুণীর মরদেহ

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে জান্নাত ইসলাম (২০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কামরাঙ্গীরচর থানাধীন আচার ওয়ালাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল হক বলেন, খবর পেয়ে কামরাঙ্গীরচরের আচার ওয়ালাঘাট এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার কক্ষের খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পেরেছি, জান্নাত মানসিক রোগী ছিলেন। গত রোববার (১৫ ফেব্রুয়ারি) কামরাঙ্গীরচরে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি দুধ খাওয়ার ইচ্ছার কথা জানান মায়ের কাছে। আজ মঙ্গলবার জান্নাতের মা দুধ কিনতে পাশের বাজারে যান। বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে জান্নাতকে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসআই সামিউল জানান, ময

কামরাঙ্গীরচরে বাসায় ঝুলছিল তরুণীর মরদেহ

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে জান্নাত ইসলাম (২০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কামরাঙ্গীরচর থানাধীন আচার ওয়ালাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল হক বলেন, খবর পেয়ে কামরাঙ্গীরচরের আচার ওয়ালাঘাট এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার কক্ষের খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পেরেছি, জান্নাত মানসিক রোগী ছিলেন। গত রোববার (১৫ ফেব্রুয়ারি) কামরাঙ্গীরচরে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি দুধ খাওয়ার ইচ্ছার কথা জানান মায়ের কাছে। আজ মঙ্গলবার জান্নাতের মা দুধ কিনতে পাশের বাজারে যান। বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে জান্নাতকে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এসআই সামিউল জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত জান্নাতের ভাই ওমর ফারুক জানান, সাড়ে আট মাস আগে আলি টুটুল নামের একজনের সঙ্গে বিয়ে হয় জান্নাতের। আগে টুটুলের নিজের ব্যবসা ছিল। বর্তমানে তিনি তার ভাইয়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। এ নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে বাবার বাড়িতে চলে আসেন জান্নাত। স্বামীর মানসিক নির্যাতনের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি ওমর ফারুকের।

কাজী আল আমিন/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow