কামিল পরীক্ষায় পাসের হার ৮৮ শতাংশ, শীর্ষে দারুন্নাজাত
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৮৮ দশমিক ২০ শতাংশ। এবার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান এ ফল ঘোষণা করেন। দুপুর ১২টার পর থেকে শিক্ষার্থীরা ফল দেখতে পারছেন। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এদিকে এ বছর সিজিপিএ’র ভিত্তিতে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ও ঢাকা সরকারি আলিয়া মাদরাসা। এছাড়া তৃতীয় স্থান অর্জন করে চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদরাসা। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান উপাচার্যের কাছে পরীক্ষার ফলের কপি হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন ক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৮৮ দশমিক ২০ শতাংশ। এবার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান এ ফল ঘোষণা করেন। দুপুর ১২টার পর থেকে শিক্ষার্থীরা ফল দেখতে পারছেন। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
এদিকে এ বছর সিজিপিএ’র ভিত্তিতে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ও ঢাকা সরকারি আলিয়া মাদরাসা। এছাড়া তৃতীয় স্থান অর্জন করে চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদরাসা।
এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান উপাচার্যের কাছে পরীক্ষার ফলের কপি হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. হোসাইন আহমাদ, রেজিস্ট্রার (অতিরক্তি দায়িত্ব) অধ্যাপক ড. এ. কে. মুহা নুরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফল ঘোষণার সময় উপাচার্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
উপাচার্য বলেন, মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য শিক্ষাব্যবস্থায় রূপ দিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।
দ্রুত সময়ে ফলাফল প্রকাশ করায় পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
গত ৪ মে সারাদেশে একযোগে কামিল মাস্টার্স পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা শেষ হয় ২৩ মে। দেশের মোট ৬৩টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।
এএএইচ/বিএ
What's Your Reaction?