কায়কোবাদ স্মৃতি সংসদের সভাপতি সেলিম, সম্পাদক আজাদ
মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদের ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ২১ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সেলিম ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস এম আজাদ রহমান। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ মহাকবির জীবন, সাহিত্য ও স্মৃতি সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তার সাহিত্যিক অবদান তুলে ধরার কাজে নিয়োজিত রয়েছে। মহাকবিকে নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের মধ্যে এই সংসদ ইতোমধ্যে নিজেদের ব্যতিক্রমী উদ্যোগের জন্য স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছে। মহাকবির সাহিত্য ও স্মৃতি সংরক্ষণে দীর্ঘদিন ধরে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি জানাতে সংগঠনটি এ পর্যন্ত ১৬ জনকে ‘মহাকবি কায়কোবাদ পদক’ প্রদান করেছে যা ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে সংস্থাটি। কবির স্মৃতিবিজড়িত বসতবাড়ি উদ্ধার ও সংরক্ষণেও কাজ করে যাচ্ছে সংগঠনটি। কায়কোবাদের জন্ম ও মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে উদ্যাপনের লক্ষ্যেও সংগঠনটি নানা কর্মসূচি হাতে নিয়েছে। কবির নিজ এলাকার পাশাপাশি বাংলা একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে তার জীবন ও সাহিত্যক
মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদের ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ২১ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সেলিম ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস এম আজাদ রহমান।
২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ মহাকবির জীবন, সাহিত্য ও স্মৃতি সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তার সাহিত্যিক অবদান তুলে ধরার কাজে নিয়োজিত রয়েছে। মহাকবিকে নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের মধ্যে এই সংসদ ইতোমধ্যে নিজেদের ব্যতিক্রমী উদ্যোগের জন্য স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছে।
মহাকবির সাহিত্য ও স্মৃতি সংরক্ষণে দীর্ঘদিন ধরে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি জানাতে সংগঠনটি এ পর্যন্ত ১৬ জনকে ‘মহাকবি কায়কোবাদ পদক’ প্রদান করেছে যা ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে সংস্থাটি। কবির স্মৃতিবিজড়িত বসতবাড়ি উদ্ধার ও সংরক্ষণেও কাজ করে যাচ্ছে সংগঠনটি।
কায়কোবাদের জন্ম ও মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে উদ্যাপনের লক্ষ্যেও সংগঠনটি নানা কর্মসূচি হাতে নিয়েছে। কবির নিজ এলাকার পাশাপাশি বাংলা একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে তার জীবন ও সাহিত্যকর্মকে জাতীয় সাংস্কৃতিক পরিসরে তুলে ধরার প্রয়াস চালানো হচ্ছে। এদিকে মহাকবি কায়কোবাদের নামে তার নিজ এলাকায় একটি স্মারক তোরণ নির্মাণের প্রক্রিয়ায় প্রয়োজনীয় সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংগঠনটি।
নবগঠিত এই কমিটি মহাকবি কায়কোবাদের সাহিত্য ও স্মৃতি সংরক্ষণ, তার রচনার প্রচার-প্রসার, গবেষণা ও স্মরণ-কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি কবির জন্মভূমি ও স্মৃতিবিজড়িত স্থাপনাগুলো সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায় মহাকবি কায়কোবাদ। তার সাহিত্যিক অবদানকে জাতীয়ভাবে যথাযথ মর্যাদায় তুলে ধরা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার জীবন ও কর্মের পরিচয় পৌঁছে দেওয়াই মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদের অন্যতম প্রধান লক্ষ্য।
মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদের নতুন কমিটি (২০২৬-২০২৭)
সভাপতি সেলিম ইব্রাহিম, সহ-সভাপতি বোরহান উদ্দিন, জাকিউজ্জামান মো. গিয়াস উদ্দিন। সাধারণ সম্পাদক এস এম আজাদ রহমান, সহ সাধারণ সম্পাদক সত্যজিৎ সাহা ও জহির সজিব, মহিলা সম্পাদক সামসাদ বেগম, সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ, কোষাধ্যক্ষ আওলাদ হোসেন চন্দন, দপ্তর সম্পাদক ওয়াহিদুর রহমান খান মাসুম, প্রচার সম্পাদক খালেদ আল মামুন, সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান মামুন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন আতাউল্লাহ স্বপন, আবুল কালাম মোহনপুরী, ফিরোজ খান প্রিন্স, বিপ্লব শুভ, জাকির আহমেদ লিটন, মাসুদ রানা বিপ্লব, এমরান হোসেন, জিয়াউর রহমান জিয়া।
আরএমডি
What's Your Reaction?