কারও অসৎ উদ্দেশ্য থাকলে ছাড় নেই : ইসি সানাউল্লাহ

ভোট কেনার চেষ্টা কখনোই সফল হবে না এবং কারও কোনো অসৎ উদ্দেশ্য থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, বিভিন্ন জায়গায় টাকা নিয়ে ধরা পড়া ভালো, এর মাধ্যমে জনগণও সতর্ক হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসি এ মন্তব্য করেন।  তিনি আরও বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে এবং সবাই কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ইসি গণমাধ্যমকর্মীদেরও সততা ও সত্য প্রকাশের অনুরোধ জানান। নির্বাচনকে সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রে সারারাত অবস্থান করছেন। ভোটাররা উৎসাহ ও আগ্রহের সঙ্গে সকাল থেকে কেন্দ্রে উপস্থিত হয়েছেন। এবার দেশের ২৯৯টি আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত করা হয়েছে। মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন এবং নারী প্র

কারও অসৎ উদ্দেশ্য থাকলে ছাড় নেই : ইসি সানাউল্লাহ
ভোট কেনার চেষ্টা কখনোই সফল হবে না এবং কারও কোনো অসৎ উদ্দেশ্য থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, বিভিন্ন জায়গায় টাকা নিয়ে ধরা পড়া ভালো, এর মাধ্যমে জনগণও সতর্ক হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসি এ মন্তব্য করেন।  তিনি আরও বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে এবং সবাই কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ইসি গণমাধ্যমকর্মীদেরও সততা ও সত্য প্রকাশের অনুরোধ জানান। নির্বাচনকে সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রে সারারাত অবস্থান করছেন। ভোটাররা উৎসাহ ও আগ্রহের সঙ্গে সকাল থেকে কেন্দ্রে উপস্থিত হয়েছেন। এবার দেশের ২৯৯টি আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত করা হয়েছে। মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন এবং নারী প্রার্থী ৮৩ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow