কারখানার শেড ধসে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কারখানার টিনশেড মেরামতের সময় লোহার এঙ্গেল ও শেড ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া বক্তারপাড়া বেড়িবাঁধ এলাকায় ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামক একটি জিংক অ্যাশ উৎপাদন কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত নেছার আহমেদের ছেলে ফারুক (৪০) এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার তালিবড়ি এলাকার তাহের মোল্লার ছেলে জহির (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার লোহার এঙ্গেল দিয়ে তৈরি শেডটি মেরামতের সময় হঠাৎ তা ভেঙে পড়ে। এ সময় শেডের ওপরে কর্মরত দুই শ্রমিক নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পরপরই কারখানার ভেতরে থাকা অন্যান্য শ্রমিক ও কর্মচারীরা দ্রুত গা-ঢাকা দেন। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখি গোডাউনটির শেড ধসে পড়েছে এবং দুজনের মরদেহ পড়ে আছে। অভিযোগ উঠেছে, পুলিশ পৌঁছানোর আগেই দুপুর ১টার দিকে কারখানা কর্তৃপক্ষের পাঠানো দুটি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো সরিয়ে ফেলা হয়। সীতাকুণ্ড মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পর

কারখানার শেড ধসে ২ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কারখানার টিনশেড মেরামতের সময় লোহার এঙ্গেল ও শেড ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া বক্তারপাড়া বেড়িবাঁধ এলাকায় ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামক একটি জিংক অ্যাশ উৎপাদন কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত নেছার আহমেদের ছেলে ফারুক (৪০) এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার তালিবড়ি এলাকার তাহের মোল্লার ছেলে জহির (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার লোহার এঙ্গেল দিয়ে তৈরি শেডটি মেরামতের সময় হঠাৎ তা ভেঙে পড়ে। এ সময় শেডের ওপরে কর্মরত দুই শ্রমিক নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পরপরই কারখানার ভেতরে থাকা অন্যান্য শ্রমিক ও কর্মচারীরা দ্রুত গা-ঢাকা দেন। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখি গোডাউনটির শেড ধসে পড়েছে এবং দুজনের মরদেহ পড়ে আছে। অভিযোগ উঠেছে, পুলিশ পৌঁছানোর আগেই দুপুর ১টার দিকে কারখানা কর্তৃপক্ষের পাঠানো দুটি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো সরিয়ে ফেলা হয়। সীতাকুণ্ড মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাফর দুপুর ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালেও কোনো মরদেহের সন্ধান পাননি। তিনি জানান, কারখানাটির মূল ফটক তালাবদ্ধ ছিল এবং সেখানে কোনো শ্রমিক বা দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি। চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইন্সপেক্টর নাহিদ মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোডাউনের শেড ধসে পড়ে দুই শ্রমিক মারা গেছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  জানা গেছে, চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা তুহিন নামক এক ব্যক্তির মালিকানাধীন এই কারখানায় দীর্ঘদিন ধরে জিংক অ্যাশ উৎপাদন করা হচ্ছিল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow