কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনমোহন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) দিনগত রাতে রূপগঞ্জের তারাবো রোডের এক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুনবাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত দেশের ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট  মনমোহনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আশরাফ আলী বলেন, আমরা তারাবো এলাকায় ডি কে ব্যাটারি কোম্পানিতে চাকরি করি। রাত পৌনে ১২টার দিকে মনমোহন মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মনমোহনের বাসা নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। কাজী আল-আমিন/কেএসআর

কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনমোহন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) দিনগত রাতে রূপগঞ্জের তারাবো রোডের এক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত 
দেশের ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট 

মনমোহনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আশরাফ আলী বলেন, আমরা তারাবো এলাকায় ডি কে ব্যাটারি কোম্পানিতে চাকরি করি। রাত পৌনে ১২টার দিকে মনমোহন মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মনমোহনের বাসা নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow