‘কারবালা ইসলামকে পুনর্জীবিত করার অনন্য মহাকাব্য’
চট্টগ্রামে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) আয়োজিত শোহাদায়ে কারবালা মাহফিলে নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেছেন, কারবালা কেবল একটি দুঃখগাঁথা বা কান্নার ইতিহাস নয়। কারবালা হলো ইসলামকে পুনর্জীবিত করার এক অনন্য মহাকাব্য।
রোববার (১২ জুলাই) রাতে শাহ এমদাদীয়া এবং ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের যৌথ আয়োজনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই আন্তর্জাতিক মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সাইয়্যেদুশ শুহাদা জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হোসাইন (রা.) কারবালার তপ্ত বালুচরে নিজের এবং আহলে বাইতের পবিত্র রক্ত দিয়ে ইসলামের মূল স্তম্ভ ন্যায়, সত্য এবং আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিলেন। যখন খেলাফতের পবিত্র আদর্শকে কলুষিত করে রাজতন্ত্র ও স্বৈরাচার চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তখন ইমাম হোসাইন আপস করেননি। তিনি শিখিয়েছেন বাতিলের শক্তি যতই বিপুল হোক না কেন, হকের পক্ষে অটল থাকাই মুমিনের আসল পরিচয়।
মাইজভাণ্ডারী দর্শনের সঙ্গে কারবালার শিক্ষার

মাইজভাণ্ডারী দর্শনের সঙ্গে কারবালার শিক্ষার নিবিড় যোগসূত্র বর্ণনা করে তিনি আরও বলেন, গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভাণ্ডারী যে তরিকায়ে মাইজভাণ্ডারিয়া প্রবর্তন করেছেন, তার মূল ভিত্তি হলো প্রেম, বিশ্ব মানবতা এবং আহলে বাইতের প্রতি অবিচল ভালোবাসা। আমাদের এই সিলসিলার মূল শিক্ষা হলো নফস বা ভেতরের কুপবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা। কারবালার বাহ্যিক জিহাদ আর মাইজভাণ্ডারী দর্শনের অভ্যন্তরীণ আত্মশুদ্ধির জিহাদ আসলে একই সূত্রে গাঁথা; তা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যের ওপর অবিচল থাকা।
মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভারত থেকে খানকায়ে মোনয়েমীয়ার (পাটনা) সাজ্জাদানশীন আল্লামা প্রফেসর ড. শাহ সৈয়দ শামীমুদ্দীন আহমদ মোনয়েমী এবং নাগপুরের আল জামেয়াতুর রজবীয়া দারুল উলুম আমজাদীয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতী ফয়েজ আহমদ মিসবাহী; কানাডা থেকে ইসলামিক ফোরাম অব কানাডার প্রেসিডেন্ট আল্লামা শায়খ ফয়সাল হামিদ আবদুর রাজ্জাক; পাকিস্তান থেকে দরবারে মহরা শরীফের সাজ্জাদানশীন আল্লামা পীর মুজতবা ফারুক গুল বাদশা; শ্রীলঙ্কা থেকে আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা হাফিজ এহসান ইকবাল কাদেরী এবং দক্ষিণ আফ্রিকা থেকে ইমাম আহমদ রেজা এডুকেশনাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা আল্লামা মুসা রেজা কাদেরী।
মাহফিলের শেষে বিশ্বশান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, দেশ-জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম, হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।