কারবালার শিক্ষা ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, শাহাদাতে কারবালার শিক্ষা শুধু ধর্মীয় আবেগের বিষয় নয়, এটি সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। কারবালার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। রোববার (১৪ জুন) বিকেলে চসিক সম্মেলন কক্ষে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। চসিক মেয়র বলেন, গত ৪১ বছর ধরে জমিয়তুল ফালাহ মসজিদে ধারাবাহিকভাবে ১০ দিনের কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল আয়োজন একটি বিরল ও ঐতিহাসিক উদ্যোগ। দেশের অন্য কোথাও এ ধরনের দীর্ঘ ধারাবাহিকতা আছে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ঐতিহ্য আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। আরও পড়ুন দুদকের মামলায় দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ, পরবর্তী পদক্ষেপ কী তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.), হজরত ইমাম হাসান (রা.) ও হজরত ইমাম হোসাইন (রা.)-এর জীবনাদর্শ এবং কারবালার ইতিহাস থেকে আম

কারবালার শিক্ষা ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, শাহাদাতে কারবালার শিক্ষা শুধু ধর্মীয় আবেগের বিষয় নয়, এটি সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। কারবালার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

রোববার (১৪ জুন) বিকেলে চসিক সম্মেলন কক্ষে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

চসিক মেয়র বলেন, গত ৪১ বছর ধরে জমিয়তুল ফালাহ মসজিদে ধারাবাহিকভাবে ১০ দিনের কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল আয়োজন একটি বিরল ও ঐতিহাসিক উদ্যোগ। দেশের অন্য কোথাও এ ধরনের দীর্ঘ ধারাবাহিকতা আছে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ঐতিহ্য আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.), হজরত ইমাম হাসান (রা.) ও হজরত ইমাম হোসাইন (রা.)-এর জীবনাদর্শ এবং কারবালার ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা কাজে লাগিয়ে ত্যাগের মানসিকতা নিয়ে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সকে আরও আধুনিক, নান্দনিক ও মুসল্লিবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে এ ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করার বিষয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, আগামী ১৭ জুন থেকে শুরু হওয়া মাহফিলের কর্মসূচি সফল করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে এ আয়োজনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, শাহাদাতে কারবালা মাহফিলের প্রধান সমন্বয়ক ও পিএইচপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাগ, জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান, শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক প্রফেসর কামাল উদ্দিন আহমেদ, মাহফিল পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ারুল হক, সিরাজুল মোস্তফা, মোহাম্মদ সাইফুদ্দিন, দিলশাদ আহমেদ, আব্দুল হাই মাসুম, মাঈনুদ্দিন মিঠু, মাহবুবুল আলম, হাফেজ আহমদুল হক, মো. জহির উদ্দিন, আশহাদুল হক, হাজি শাহাবুদ্দিন, মোহাম্মদ ফিরোজ, জাহিদুল হাসান, শফিক আহমেদ, ইকরামুল হক, মিলন মেহেদীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব ও সংশ্লিষ্টরা।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow