কারাগারে ডিভিশন চান শাহরিয়ার কবির

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ড, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের ডিভিশন চেয়ে আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আবেদনের ওপর শুনানি শেষে আদেশ পরে দেওয়া হবে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন প্রসিকিউটর মো. আব্দুস সাত্তার পালোয়ান। আদালতে রোববার (৫ এপ্রিল) শাহরিয়ার কবিরের আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী পিএম মেহেদী হাসান। তিনি আদালতে বলেন, শাহরিয়ার কবির এক বছর সাত মাস ধরে কারাগারে আছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি। এজন্য তিনি কারাগারে ডিভিশন পাওয়ার যোগ্যতা রাখেন। এ সময় প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, হেফাজতের এই মামলায় দুই মাস আগে শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানো হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা আগে কারা কর্তৃপক্ষের কাছে যাক। সেখানে না পেলে আদালতে আসুক। শুনানি শেষে এ বিষয়ে কোনো নির্দেশ দেননি ট্রাইব্যুনাল। আসামিপক্ষের আইনজীবী মেহেদী হাসান জানান, শাহরিয়ার কবিরের

কারাগারে ডিভিশন চান শাহরিয়ার কবির

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ড, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের ডিভিশন চেয়ে আবেদন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আবেদনের ওপর শুনানি শেষে আদেশ পরে দেওয়া হবে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন প্রসিকিউটর মো. আব্দুস সাত্তার পালোয়ান।

আদালতে রোববার (৫ এপ্রিল) শাহরিয়ার কবিরের আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী পিএম মেহেদী হাসান। তিনি আদালতে বলেন, শাহরিয়ার কবির এক বছর সাত মাস ধরে কারাগারে আছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি। এজন্য তিনি কারাগারে ডিভিশন পাওয়ার যোগ্যতা রাখেন।

এ সময় প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, হেফাজতের এই মামলায় দুই মাস আগে শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানো হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা আগে কারা কর্তৃপক্ষের কাছে যাক। সেখানে না পেলে আদালতে আসুক। শুনানি শেষে এ বিষয়ে কোনো নির্দেশ দেননি ট্রাইব্যুনাল।

আসামিপক্ষের আইনজীবী মেহেদী হাসান জানান, শাহরিয়ার কবিরের ডিভিশন চেয়ে করা এক আবেদন শুনানিও হয়েছে। ট্রাইব্যুনাল আমাদের বক্তব্য শুনেছেন। কারাবিধি অনুযায়ী বিশিষ্ট নাগরিক হিসেবে তিনি সুবিধা পাওয়ার অধিকার রাখেন। ট্রাইব্যুনাল পরে এ বিষয়ে আদেশ দেবেন। আমরা ডিভিশন পাবো বলে আশাবাদী।

এফএইচ/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow