কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে অসুস্থতার কারণে জেলা কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। দিনাজপুর জেলা কারাগারের কর্মকর্তা মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে শিক্ষালাভ করেন এবং একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত হলেও পরে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সংসদে পদ হারান। মরহুমের কয়েকটি মামলা, যার মধ্যে হত্যাসহ দুইটি মামলা, দায়ের থাকার কারণে গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে জেলা কারাগারে প্রেরণ করেছিলেন। এরপর ১৭ আগস্ট দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে অসুস্থতার কারণে জেলা কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

দিনাজপুর জেলা কারাগারের কর্মকর্তা মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে শিক্ষালাভ করেন এবং একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত হলেও পরে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সংসদে পদ হারান।

মরহুমের কয়েকটি মামলা, যার মধ্যে হত্যাসহ দুইটি মামলা, দায়ের থাকার কারণে গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে জেলা কারাগারে প্রেরণ করেছিলেন। এরপর ১৭ আগস্ট দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow