কারিনার মৃত্যুতে উল্লাস প্রকাশকারীদের যা বললেন তার বাবা কায়সার হামিদ

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোক নেমে এসেছে শোবিজ অঙ্গনে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একশ্রেণির মানুষের নেতিবাচক মন্তব্য ও মৃত্যু নিয়ে উচ্ছ্বাস প্রকাশের ঘটনায় কষ্ট পেয়েছেন তার বাবা, সাবেক জাতীয় ক্রিকেটার কায়সার হামিদ। মেয়ের মৃত্যুর পর যারা সামাজিক মাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ লিখে কটূক্তি করছেন, তাদের জন্য হেদায়েত কামনা করেছেন তিনি। গণমাধ্যমকে কায়সার হামিদ বলেন, ‘অনেকে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন। আমি দেখেছি অনেক ভাই তার মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ বলেছেন। মৃত্যু তো সবারই হবে। আপনার মৃত্যুতে যদি কেউ ‘আলহামদুলিল্লাহ’ বলে, আপনার স্বজনরা কি কষ্ট পাবেন না? এজন্য একজন মানুষের মৃত্যুর পর তাকে ক্ষমা করে দিতে হয়।’ তিনি আরও বলেন, ‘এতে আমার কোনো আক্ষেপ নেই। যারা কটূক্তি করেছেন, আজেবাজে মন্তব্য করেছেন, আল্লাহ তাদের হেদায়েত করুন। একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে আমরা সবাই মুসাফির। এখানে সবাইকেই একদিন মৃত্যুবরণ করতে হবে।’ পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কারিনা কায়সারের মরদেহ দেশে আনা হবে। বাদ আসর ঢাকার ডিওএইচএস মাঠে জানাজা শেষ

কারিনার মৃত্যুতে উল্লাস প্রকাশকারীদের যা বললেন তার বাবা কায়সার হামিদ

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোক নেমে এসেছে শোবিজ অঙ্গনে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একশ্রেণির মানুষের নেতিবাচক মন্তব্য ও মৃত্যু নিয়ে উচ্ছ্বাস প্রকাশের ঘটনায় কষ্ট পেয়েছেন তার বাবা, সাবেক জাতীয় ক্রিকেটার কায়সার হামিদ।

মেয়ের মৃত্যুর পর যারা সামাজিক মাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ লিখে কটূক্তি করছেন, তাদের জন্য হেদায়েত কামনা করেছেন তিনি।

গণমাধ্যমকে কায়সার হামিদ বলেন, ‘অনেকে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন। আমি দেখেছি অনেক ভাই তার মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ বলেছেন। মৃত্যু তো সবারই হবে। আপনার মৃত্যুতে যদি কেউ ‘আলহামদুলিল্লাহ’ বলে, আপনার স্বজনরা কি কষ্ট পাবেন না? এজন্য একজন মানুষের মৃত্যুর পর তাকে ক্ষমা করে দিতে হয়।’

তিনি আরও বলেন, ‘এতে আমার কোনো আক্ষেপ নেই। যারা কটূক্তি করেছেন, আজেবাজে মন্তব্য করেছেন, আল্লাহ তাদের হেদায়েত করুন। একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে আমরা সবাই মুসাফির। এখানে সবাইকেই একদিন মৃত্যুবরণ করতে হবে।’

পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কারিনা কায়সারের মরদেহ দেশে আনা হবে। বাদ আসর ঢাকার ডিওএইচএস মাঠে জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়ায় তাকে দাফন করা হবে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow