কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেফতার

রাজধানীর শাহবাগ থানার বিস্ফোরক আইনের একটি মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে আদালতের মাধ্যমে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পরে তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর অনুমতি চান। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে এ মামলায় আফজাল হোসেনের সম্পৃক্ততার কিছু প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন বলে দাবি করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় মো. কামাল হোসেন রিপন বাদী হয়ে একটি মামলা করেন, যেখানে আফজাল হোসেনসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২০–৩০ জন অজ্ঞাতনামা আসামি রাখা হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেফতার

রাজধানীর শাহবাগ থানার বিস্ফোরক আইনের একটি মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে আদালতের মাধ্যমে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পরে তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর অনুমতি চান।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে এ মামলায় আফজাল হোসেনের সম্পৃক্ততার কিছু প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন বলে দাবি করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় মো. কামাল হোসেন রিপন বাদী হয়ে একটি মামলা করেন, যেখানে আফজাল হোসেনসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২০–৩০ জন অজ্ঞাতনামা আসামি রাখা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow