কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৬ নেতা-কর্মীর নামে মামলা

কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ৫৬ নেতা-কর্মীর নামে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকেও আসামি করা হয়েছে। সোমবার (২২ জুন) কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মো. আনোয়ার জাহিদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এই মামলা করেন। মামলার এজাহার সুত্রে জানা যায়, রবিবার (২১ জুন) কুষ্টিয়া মডেল থানাধীন নিশান মোড় হাউজিং ডি ব্লক ইশানী টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও তার অঙ্গ সংগঠনের কতিপয় দুষ্কৃতিকারীরা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ স্বত্ত্বাকে সমর্থন করে সহযোগিতা ও দলকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে মিছিল করে। এসময় তারা সরকার বিরোধী নানা স্লোগান দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো মাত্র টের পেয়ে সেখানে অবস্থানরত নেতা-কর্মীরা মোটরসাইকেল যোগে এবং দৌঁড়ে দিগ্বিদিক পালিয়ে যায়। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০২৫) এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারার অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার বলেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৬ নেতা-কর্মীর নামে মামলা

কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ৫৬ নেতা-কর্মীর নামে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকেও আসামি করা হয়েছে।

সোমবার (২২ জুন) কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মো. আনোয়ার জাহিদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এই মামলা করেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, রবিবার (২১ জুন) কুষ্টিয়া মডেল থানাধীন নিশান মোড় হাউজিং ডি ব্লক ইশানী টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও তার অঙ্গ সংগঠনের কতিপয় দুষ্কৃতিকারীরা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ স্বত্ত্বাকে সমর্থন করে সহযোগিতা ও দলকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে মিছিল করে। এসময় তারা সরকার বিরোধী নানা স্লোগান দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো মাত্র টের পেয়ে সেখানে অবস্থানরত নেতা-কর্মীরা মোটরসাইকেল যোগে এবং দৌঁড়ে দিগ্বিদিক পালিয়ে যায়।

এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০২৫) এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারার অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার বলেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। নির্দেশনা অমান্য করে সরকার বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করায় প্রচলিত আইনে মামলা হয়েছে।

আল-মামুন সাগর/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow