কাল আমির খানের বিয়ে, জানা গেল কারা থাকছেন অনুষ্ঠানে

  আর মাত্র এক দিনের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (৫ জুলাই) তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তার হবু স্ত্রী গৌরী স্প্র্যাট। বিয়েকে ঘিরে এরই মধ্যে বলিউডে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে সামনে এসেছে অনুষ্ঠানের অতিথি তালিকাও। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং একেবারে ঘরোয়া পরিবেশেই বিয়ে সারতে চান আমির। তাই অতিথি তালিকাও রাখা হয়েছে সীমিত। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু মিলিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন এই আয়োজনে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন আমিরের দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও, তাদের তিন সন্তান এবং অভিনেতার বোনদের পরিবারের সদস্যরা। বলিউড থেকে উপস্থিত থাকার কথা রয়েছে নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও পরিচালক রাজকুমার সন্তোষীর। তবে শাহরুখ খান ও সালমান খানের উপস্থিতি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, মূল অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও পরে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন এই দুই সুপারস্টার। আরও পড়ুন এবার জাপান জয়ের মিশনে রণবীরের ‘ধুরন্ধর’ খবরে বলা হয়েছে, আগামীকাল সকালে বিশেষ বিবাহ আই

কাল আমির খানের বিয়ে, জানা গেল কারা থাকছেন অনুষ্ঠানে

 

আর মাত্র এক দিনের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (৫ জুলাই) তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তার হবু স্ত্রী গৌরী স্প্র্যাট। বিয়েকে ঘিরে এরই মধ্যে বলিউডে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে সামনে এসেছে অনুষ্ঠানের অতিথি তালিকাও।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং একেবারে ঘরোয়া পরিবেশেই বিয়ে সারতে চান আমির। তাই অতিথি তালিকাও রাখা হয়েছে সীমিত। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু মিলিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন এই আয়োজনে।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন আমিরের দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও, তাদের তিন সন্তান এবং অভিনেতার বোনদের পরিবারের সদস্যরা। বলিউড থেকে উপস্থিত থাকার কথা রয়েছে নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও পরিচালক রাজকুমার সন্তোষীর।

তবে শাহরুখ খান ও সালমান খানের উপস্থিতি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, মূল অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও পরে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন এই দুই সুপারস্টার।

খবরে বলা হয়েছে, আগামীকাল সকালে বিশেষ বিবাহ আইনের আওতায় (স্পেশাল ম্যারেজ অ্যাক্ট) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন আমির ও গৌরী। দুপুরের আগেই সব আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপর অতিথিদের জন্য থাকবে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন। হবু দম্পতির পছন্দ অনুযায়ী খাবারের তালিকা সাজানো হলেও মেনু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। তখনই তাদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আসে। প্রায় দুই বছরের সম্পর্কের পর এবার বিয়ের মাধ্যমে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তারা।

জীবনের এই নতুন অধ্যায়টি ছোট পরিসরেই উদ্‌যাপন করতে চান আমির। তাই বিয়ের আয়োজনেও থাকছে না কোনো আড়ম্বর। নতুন জীবনের জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও আশীর্বাদ কামনা করেছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow