কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কালবেলার সাংবাদিক জুনায়েদ হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (২১ জুন) রাতে পৌর এলাকার সড়ক বাজারে এ ঘটনা ঘটে।  জুনায়েদ হোসেনের বাবা মো. জালাল উদ্দিন সোমবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করেন। কালবেলা ও জিটিভি প্রতিনিধি মো. জুনায়েদ হোসেন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন রয়েছেন।  থানায় লিখিত অভিযোগ পত্রে ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। জানা গেছে, শনিবার বিকেলে মো. ইসমাইল হোসেন নামে জনবাণী পত্রিকার এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় একটি দোকানেও হামলা চালানো হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।  অভিযোগে উল্লেখ করা হয়, মাদকসংক্রান্ত রিপোর্ট করার জের ধরে এ হামলা হয়। এরই ধারাবাহিকতায় রোববার রাতে ইসমাইলের চাচাতো ভাই জুনায়েদের ওপর আক্রমণ করে মাদককারবারিরা। বিভিন্ন সময়ে কেন মাদক নিয়ে রিপোর্ট করা হয় এ নিয়ে কৈফিয়ত চায় হামলাকারীরা। আক্রমণে দেশীয় অস্ত্রের আঘাতে মাথায় আঘাতপ্রাপ্ত হন জুনায়েদ।  শাহজাহান চৌধুরী, জাহাঙ্গীর, জামাল

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কালবেলার সাংবাদিক জুনায়েদ হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (২১ জুন) রাতে পৌর এলাকার সড়ক বাজারে এ ঘটনা ঘটে। 

জুনায়েদ হোসেনের বাবা মো. জালাল উদ্দিন সোমবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করেন। কালবেলা ও জিটিভি প্রতিনিধি মো. জুনায়েদ হোসেন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন রয়েছেন। 

থানায় লিখিত অভিযোগ পত্রে ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

জানা গেছে, শনিবার বিকেলে মো. ইসমাইল হোসেন নামে জনবাণী পত্রিকার এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় একটি দোকানেও হামলা চালানো হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। 

অভিযোগে উল্লেখ করা হয়, মাদকসংক্রান্ত রিপোর্ট করার জের ধরে এ হামলা হয়। এরই ধারাবাহিকতায় রোববার রাতে ইসমাইলের চাচাতো ভাই জুনায়েদের ওপর আক্রমণ করে মাদককারবারিরা। বিভিন্ন সময়ে কেন মাদক নিয়ে রিপোর্ট করা হয় এ নিয়ে কৈফিয়ত চায় হামলাকারীরা। আক্রমণে দেশীয় অস্ত্রের আঘাতে মাথায় আঘাতপ্রাপ্ত হন জুনায়েদ। 

শাহজাহান চৌধুরী, জাহাঙ্গীর, জামাল, খোরশেদ মিয়া ও তার ছেলে আলমসহ আরও কয়েকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। শনিবারে স্টিল নামে একটি দোকানেও হামলা করা হয়। এ হামলায় সাংবাদিক ইসমাইল ছাড়াও রানা স্টিল দোকানের মালিক আশরাফুল ইমন আহত হন। 

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow