কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই এসআই ক্লোজড
নওগাঁর বদলগাছীতে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করতে ঘুষ দাবির অভিযোগে সংবাদ প্রকাশের পর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমানকে নওগাঁ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৩টার দিকে বদলগাছী থানার ওসি লুৎফর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন। গত ১৯ মার্চ দৈনিক কালবেলা পত্রিকায় ‘৩ হাজার টাকার ফোন উদ্ধারে পুলিশ চাইল ৪ হাজার’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পরপরই তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও একাধিক অনলাইন ও প্রিন্ট পত্রিকায় মোবাইল ফোন উদ্ধারে ঘুষ দাবির অভিযোগে সংবাদ প্রকাশ হয় এসআই আজিজুর রহমানের বিরুদ্ধে। জানা যায়, বদলগাছী উপজেলার গোড়শাহী গ্রামের বিউটি বেগম নামে এক ভুক্তভোগীর কাছ থেকে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে দেওয়ার কথা বলে ৪ হাজার টাকা ঘুষ দাবি করেন এসআই আজিজুর রহমান। অথচ হারিয়ে যাওয়া পুরাতন ফোনটির বর্তমান বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা বলে জানান ভুক্তভোগী বিউটি বেগম। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী বিউটি বেগম অভিযোগ করেন, ফোন হারানোর পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরে বদলগাছী থ
নওগাঁর বদলগাছীতে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করতে ঘুষ দাবির অভিযোগে সংবাদ প্রকাশের পর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমানকে নওগাঁ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৩টার দিকে বদলগাছী থানার ওসি লুৎফর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৯ মার্চ দৈনিক কালবেলা পত্রিকায় ‘৩ হাজার টাকার ফোন উদ্ধারে পুলিশ চাইল ৪ হাজার’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পরপরই তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও একাধিক অনলাইন ও প্রিন্ট পত্রিকায় মোবাইল ফোন উদ্ধারে ঘুষ দাবির অভিযোগে সংবাদ প্রকাশ হয় এসআই আজিজুর রহমানের বিরুদ্ধে।
জানা যায়, বদলগাছী উপজেলার গোড়শাহী গ্রামের বিউটি বেগম নামে এক ভুক্তভোগীর কাছ থেকে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে দেওয়ার কথা বলে ৪ হাজার টাকা ঘুষ দাবি করেন এসআই আজিজুর রহমান। অথচ হারিয়ে যাওয়া পুরাতন ফোনটির বর্তমান বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা বলে জানান ভুক্তভোগী বিউটি বেগম। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী বিউটি বেগম অভিযোগ করেন, ফোন হারানোর পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরে বদলগাছী থানার এসআই আজিজুর রহমান তার সঙ্গে যোগাযোগ করে মোবাইল উদ্ধারের কথা বলে টাকা দাবি করেন। নির্ধারিত টাকা না দিলে ফোন ফেরত পাওয়া যাবে না বলেও ইঙ্গিত দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে দৈনিক কালবেলা পত্রিকাসহ একাধিক অনলাইন ও প্রিন্ট পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত এসআইকে নওগাঁ পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
ওসি লুৎফর রহমান বলেন, অভিযোগটির বিষয়ে তদন্ত করা হচ্ছে। আর অভিযোগ ওঠা এসআই কে নওগাঁ পুলিশ লাইনে বদলি করা হয়েছে।
What's Your Reaction?