কালিগঙ্গা ও যমুনায় জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি পরিদর্শনে এমপি লাভলু

টাঙ্গাইলের নাগরপুরে কালিগঙ্গা ও যমুনা নদীতে জিও ব্যাগ দিয়ে অস্থায়ী বাঁধের কাজ আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। শনিবার বিকেলে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের দপ্তিয়র পশ্চিম খণ্ড, বাক কাটারী, ছিটকিবাড়ী দক্ষিণ খণ্ড ও ছিটকিবাড়ী খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।এলাকাবাসী সাংসদকে জানান, আরও কিছু এলাকায় জিও ব্যাগ ফেললে জনগণ আরও উপকৃত হতো। উপস্থিত জনগণকে আশ্বস্ত করে রবিউল আওয়াল (এমপি) বলেন, বর্তমানে চারটি পয়েন্টে মোট ৮৬০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। তিনি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে আরও কিছু ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করবেন। তার কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে নদীপাড়ের মানুষ।স্থানীয় মাইন উদ্দিন (৬০) বলেন, "গত ১৬-১৭ বছর আমরা কিছুই পাইনি। প্রতি বছরই আমাদের বাড়িঘর সরাতে হয় এই নদীভাঙনের কারণে। এ বছর নদীভাঙনের শুরুতেই জিও ব্যাগ ফেলায় আশা করছি কিছুটা হলেও নদীভাঙন থেকে রক্ষা পাব। তবে আমাদের এখানে স্থায়ী বাঁধ দরকার।"পরিশেষে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, "বিএনপি সরকার এই নদীতে স্থায়ী বা

কালিগঙ্গা ও যমুনায় জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি পরিদর্শনে এমপি লাভলু

টাঙ্গাইলের নাগরপুরে কালিগঙ্গা ও যমুনা নদীতে জিও ব্যাগ দিয়ে অস্থায়ী বাঁধের কাজ আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। শনিবার বিকেলে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের দপ্তিয়র পশ্চিম খণ্ড, বাক কাটারী, ছিটকিবাড়ী দক্ষিণ খণ্ড ও ছিটকিবাড়ী খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

এলাকাবাসী সাংসদকে জানান, আরও কিছু এলাকায় জিও ব্যাগ ফেললে জনগণ আরও উপকৃত হতো। উপস্থিত জনগণকে আশ্বস্ত করে রবিউল আওয়াল (এমপি) বলেন, বর্তমানে চারটি পয়েন্টে মোট ৮৬০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। তিনি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে আরও কিছু ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করবেন। তার কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে নদীপাড়ের মানুষ।

স্থানীয় মাইন উদ্দিন (৬০) বলেন, "গত ১৬-১৭ বছর আমরা কিছুই পাইনি। প্রতি বছরই আমাদের বাড়িঘর সরাতে হয় এই নদীভাঙনের কারণে। এ বছর নদীভাঙনের শুরুতেই জিও ব্যাগ ফেলায় আশা করছি কিছুটা হলেও নদীভাঙন থেকে রক্ষা পাব। তবে আমাদের এখানে স্থায়ী বাঁধ দরকার।"

পরিশেষে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, "বিএনপি সরকার এই নদীতে স্থায়ী বাঁধের ব্যবস্থা করবে – ইনশাআল্লাহ।" এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, সিনিয়র সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. নুরুজ্জামান রানা, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সহ-সভাপতি জিল্লুর রহিমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow