কালিয়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নড়াইলের কালিয়া উপজেলায় খরিপ-১ মৌসুমে পাট, তিল, গ্রীষ্মকালীন মুগ আবাদে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় কালিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,কালিয়া উপজেলায় ৬৫০ জন কৃষকের মাঝে প্রতি জনকে ১ কেজি করে পাট বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে। এছাড়াও ৫৭০ জনকে ১ কেজি তিল বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার দেওয়া হবে। একই সঙ্গে ১৬০ জনকে ৫ কেজি করে গ্রীষ্মকালীন মুগ বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান (মিলু), পৌর বিএনপি’র সভাপতি শেখ সেলিম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলমসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারি ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

কালিয়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নড়াইলের কালিয়া উপজেলায় খরিপ-১ মৌসুমে পাট, তিল, গ্রীষ্মকালীন মুগ আবাদে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় কালিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,কালিয়া উপজেলায় ৬৫০ জন কৃষকের মাঝে প্রতি জনকে ১ কেজি করে পাট বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে। এছাড়াও ৫৭০ জনকে ১ কেজি তিল বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার দেওয়া হবে। একই সঙ্গে ১৬০ জনকে ৫ কেজি করে গ্রীষ্মকালীন মুগ বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান (মিলু), পৌর বিএনপি’র সভাপতি শেখ সেলিম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলমসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারি ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow