কালীগঞ্জে আঞ্চলিক মহাসড়কে ছিনতাই আতঙ্কে এলাকাবাসী

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। প্রায় প্রতি রাতেই এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। সর্বশেষ গত রাতে এক ফার্মাসিস্টের সর্বস্ব লুটে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া মোড় এলাকার ফার্মাসিস্ট সমীর সরকার প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল-সিলেট সড়কের তুমলিয়া ব্রিজ পার হয়ে কাজী বাড়ি এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন সশস্ত্র ছিনতাইকারী তার পথরোধ করে। নিমিষেই তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও আনুষঙ্গিক প্রয়োজনীয় সবকিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি।ভুক্তভোগী সমীর সরকার তার কষ্টের কথা জানিয়ে বলেন, "পেশাগত কারণে আমাকে বিভিন্ন রোগীদের বাড়িতে ছুটতে হয়, ফলে বাড়ি ফিরতে প্রায়ই রাত হয়ে যায়। এই আঞ্চলিক মহাসড়কটিই আমার চলাচলের একমাত্র পথ। গত রাতের ছিনতাইয়ের ঘটনায় আমার দোকানের ক্যাশের সব টাকা নিয়ে গেছে তারা, যার ফলে আমি

কালীগঞ্জে আঞ্চলিক মহাসড়কে ছিনতাই আতঙ্কে এলাকাবাসী

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। প্রায় প্রতি রাতেই এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। সর্বশেষ গত রাতে এক ফার্মাসিস্টের সর্বস্ব লুটে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া মোড় এলাকার ফার্মাসিস্ট সমীর সরকার প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল-সিলেট সড়কের তুমলিয়া ব্রিজ পার হয়ে কাজী বাড়ি এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন সশস্ত্র ছিনতাইকারী তার পথরোধ করে। নিমিষেই তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও আনুষঙ্গিক প্রয়োজনীয় সবকিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি।

ভুক্তভোগী সমীর সরকার তার কষ্টের কথা জানিয়ে বলেন, "পেশাগত কারণে আমাকে বিভিন্ন রোগীদের বাড়িতে ছুটতে হয়, ফলে বাড়ি ফিরতে প্রায়ই রাত হয়ে যায়। এই আঞ্চলিক মহাসড়কটিই আমার চলাচলের একমাত্র পথ। গত রাতের ছিনতাইয়ের ঘটনায় আমার দোকানের ক্যাশের সব টাকা নিয়ে গেছে তারা, যার ফলে আমি এখন প্রায় নিঃস্ব। এর আগেও ঠিক একই জায়গায় আমি ছিনতাইকারীর কবলে পড়েছিলাম।"

স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ, ঈদকে সামনে রেখে মহাসড়কে মানুষের যাতায়াত বাড়ায় ছিনতাইকারীরা আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। নির্জন পয়েন্টগুলোতে ওত পেতে থাকে সশস্ত্র অপরাধীরা। সাধারণ যাত্রী থেকে শুরু করে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই চক্রের হাত থেকে রেহাই পাচ্ছেন না। মহাসড়কে পর্যাপ্ত আলোর অভাব এবং পুলিশের নিয়মিত টহল কম থাকাকেই এই পরিস্থিতির জন্য দায়ী করছেন তারা। এলাকাবাসীর দাবি, বড় কোনো প্রাণহানি বা দুর্ঘটনা ঘটার আগেই টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কে টহল পুলিশের সংখ্যা বৃদ্ধি করা জরুরি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, "মহাসড়কে ছিনতাইয়ের এসব ঘটনা আমাদের নজরে এসেছে এবং আমরা কিছু লিখিত অভিযোগও পেয়েছি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। এসব অভিযোগের প্রেক্ষিতে আজ থেকেই ওই মহাসড়কে পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়েছে। আশা করছি দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।"

মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই তৎপরতা কতটুকু কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়। তবে সাধারণ মানুষ দ্রুত এই ছিনতাই আতঙ্ক থেকে মুক্তি চায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow