কালীগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা
গাজীপুরের কালীগঞ্জে আসন্ন ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলামের অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা।সভায় দিবসটি পালনে জেলা প্রশাসনের গৃহীত সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়ম, রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বাদ জোহর উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ নিজস্ব উদ্যোগে দিবসটি পালনের ব্যবস্থা গ্রহণ করবে।সভাপতির বক্তব্যে জাকিয়া সরোয়ার লিমা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় গর্
গাজীপুরের কালীগঞ্জে আসন্ন ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলামের অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা।
সভায় দিবসটি পালনে জেলা প্রশাসনের গৃহীত সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়ম, রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বাদ জোহর উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ নিজস্ব উদ্যোগে দিবসটি পালনের ব্যবস্থা গ্রহণ করবে।
সভাপতির বক্তব্যে জাকিয়া সরোয়ার লিমা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় গর্ব। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি কর্মসূচী সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
What's Your Reaction?