কালো পোশাকে দীপিকা পাড়ুকোনের রাজকীয় উপস্থিতি, চোখ ফেরানো দায়

  পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় থেকে মডেল, সেখান থেকে সফল বলিউড তারকা এবং এখন গ্লোবাল ফ্যাশন আইকন। মা হওয়ার পরও আলোচনায় আছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি দুবাইয়ে কার্টিয়ের গালা ইভেন্টে দীপিকা আবার প্রমাণ করলেন কেন তিনি ফ্যাশনের ক্ষেত্রে অনবদ্য। দীপিকা গৌরব গুপ্তার দ্য ডিভাইন অ্যান্ড্রোজাইন স্প্রিং/সামার ২০২৬ কাস্টম কৌচার লুকে উপস্থিত হন। গৌরব ইনস্টাগ্রামে পোশাকের বিস্তারিত শেয়ার করে বলেন স্ট্রাকচার্ড কালো পোশাক, ‘স্টারফল’ সিলুয়েট থেকে পুনঃকল্পিত, যা প্রথম প্যারিসে প্রদর্শিত হয়েছিল। এতে ইঞ্জিনিয়ারড টেইলরিং এবং মেটাল-বার্স্ট কাজের মিশ্রণ রয়েছে, যেটি জ্যাকেট এবং স্কার্টে ডিকনস্ট্রাক্টেড ঘড়ির যন্ত্রাংশ দিয়ে হাতে তৈরি। কালো এই লুকটি ডিজাইনারের স্বাক্ষরসুলভ ভাস্কর্যশৈলীর প্রতিফলন। শক্তিশালী আর্কিটেকচারাল কাঁধ, ফ্লুইড এবং শরীরের সঙ্গে মিল রেখে তৈরি লম্বা লাইন দীপিকার ফ্রেমকে আরও উচ্চ দেখায়। খোলা নেকলাইন লুকে মার্জিততা যোগ করেছে। কার্টিয়ের ইভেন্টে হীরা ছিল প্রধান আকর্ষণ। দীপিকা একটি অসাধারণ হীরার নেকলেস এবং মিলিয়ে কানের দুল বেছে নিয়েছিলেন। নেকলেসটি ঘনভাবে বসানো হীরা দিয়ে তৈরি, যা ফ্যাব্

কালো পোশাকে দীপিকা পাড়ুকোনের রাজকীয় উপস্থিতি, চোখ ফেরানো দায়

 

পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় থেকে মডেল, সেখান থেকে সফল বলিউড তারকা এবং এখন গ্লোবাল ফ্যাশন আইকন। মা হওয়ার পরও আলোচনায় আছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি দুবাইয়ে কার্টিয়ের গালা ইভেন্টে দীপিকা আবার প্রমাণ করলেন কেন তিনি ফ্যাশনের ক্ষেত্রে অনবদ্য। দীপিকা গৌরব গুপ্তার দ্য ডিভাইন অ্যান্ড্রোজাইন স্প্রিং/সামার ২০২৬ কাস্টম কৌচার লুকে উপস্থিত হন।

ftg

গৌরব ইনস্টাগ্রামে পোশাকের বিস্তারিত শেয়ার করে বলেন স্ট্রাকচার্ড কালো পোশাক, ‘স্টারফল’ সিলুয়েট থেকে পুনঃকল্পিত, যা প্রথম প্যারিসে প্রদর্শিত হয়েছিল। এতে ইঞ্জিনিয়ারড টেইলরিং এবং মেটাল-বার্স্ট কাজের মিশ্রণ রয়েছে, যেটি জ্যাকেট এবং স্কার্টে ডিকনস্ট্রাক্টেড ঘড়ির যন্ত্রাংশ দিয়ে হাতে তৈরি।

rty

কালো এই লুকটি ডিজাইনারের স্বাক্ষরসুলভ ভাস্কর্যশৈলীর প্রতিফলন। শক্তিশালী আর্কিটেকচারাল কাঁধ, ফ্লুইড এবং শরীরের সঙ্গে মিল রেখে তৈরি লম্বা লাইন দীপিকার ফ্রেমকে আরও উচ্চ দেখায়। খোলা নেকলাইন লুকে মার্জিততা যোগ করেছে।

fgty

কার্টিয়ের ইভেন্টে হীরা ছিল প্রধান আকর্ষণ। দীপিকা একটি অসাধারণ হীরার নেকলেস এবং মিলিয়ে কানের দুল বেছে নিয়েছিলেন। নেকলেসটি ঘনভাবে বসানো হীরা দিয়ে তৈরি, যা ফ্যাব্রিকের মতো ফ্লুইডিটি দেয়। নেকলেসের কেন্দ্রে একটি পিয়ার-শেপড হীরা ড্রপ ঝলমল করছে। কানে দুলও নেকলেসের সঙ্গে মিল রেখে নজর কেড়েছে।

fgty

এই অনুষ্ঠানে দীপিকার মেকআপে ছিল উজ্জ্বল, চিবুকের নিচে হালকা কনটোর, চোখে উষ্ণ বাদামি স্মোকি, সূক্ষ্ম আইলাইনার এবং ভল্যুমিনাস ল্যাশ ছিল। ঠোঁটের রং মিউটেড নুড-পিঙ্ক এবং সাটিন ফিনিশ, যা চোখের মেকআপের ভারসাম্য রেখেছে। চুল স্লিক ব্যাক বান করে বাঁধা, যা গাউন এবং হীরার শার্প লাইনকে আরও হাইলাইট করেছে।

ftge

দীপিকার লুক দেখায় কীভাবে ফিউচারিস্টিক ডিজাইনকে মেইনস্ট্রিম ফ্যাশনের সঙ্গে মিলিয়ে নতুন ট্রেন্ড তৈরি করা যায়। এক কথায়, এটি স্ট্রাকচার্ড, মার্জিত এবং হীরার ঝলকে ভরা লুক, যা কার্টিয়ের গালার রাতকে স্মরণীয় করে তোলে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন:
৫২ বছরে রানওয়েতে রাজকীয় গ্ল্যামার দেখালেন কারিশমা কাপুর 
লাখ টাকার শাড়িতে মোহনীয় মাধুরী দীক্ষিত 

এসএকেওয়াই/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow