কালো মোজা পরলে বিমানে ঝুঁকি বাড়ে, জানুন কীভাবে এড়াবেন

আরামদায়ক পোশাক পরে যাত্রা করা সবাই পছন্দ করে। তবে বিমানে ওঠার সময় আমরা সাধারণত পোশাক নিয়ে খুব বেশি ভাবি না। অথচ অনেকেই জানেন না, ফ্লাইটের নিরাপত্তার সঙ্গে আপনার মোজার রং সরাসরি সম্পর্কিত হতে পারে। বিশেষ করে কালো মোজা পরলে কিছু সমস্যার ঝুঁকি বাড়তে পারে। আসুন বিমান ভ্রমণে মোজার রং কেন গুরুত্বপূর্ণ- কম আলোয় কালো মোজা দেখা যায় না দীর্ঘ ফ্লাইট বা রাতের ফ্লাইটে বিমানের ভেতরের আলো অনেক সময় কমিয়ে রাখা হয়। যাত্রীরা যাতে আরাম করে ঘুমাতে পারেন, সেজন্য কেবিনের আলো হালকা করা হয়। এই কম আলোয় কালো রং খুব সহজে চোখে পড়ে না। যদি কালো মোজা পরা হয় এবং জুতা খুলে পা সামনে ছড়িয়ে রাখা হয়, তবে আপনার পা কেবিন ক্রুরা ঠিকভাবে দেখতে পান না। বিশেষ করে যখন তারা খাবারের ট্রলি বা গরম পানীয় নিয়ে চলাফেরা করছেন। এমন সময়ে হঠাৎ পায়ের ধাক্কা পড়লে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। কেবিন ক্রুরা এবং যাত্রীদের ঝুঁকি অনেক যাত্রী আরাম পেতে জুতা খুলে ফেলেন এবং কখনো কখনো পা বাড়িয়ে দেন। এর ফলে কেবিন ক্রুদের জন্য বিপদ তৈরি হয়। ট্রলি হাতে থাকা অবস্থায় যদি গরম কফি বা চা ছিটকে যায়, সেটা যাত্রীর জন্যও বিপজ্জনক। এমন মুহূর্তে ছোট একটি ভুল পজিশ

কালো মোজা পরলে বিমানে ঝুঁকি বাড়ে, জানুন কীভাবে এড়াবেন

আরামদায়ক পোশাক পরে যাত্রা করা সবাই পছন্দ করে। তবে বিমানে ওঠার সময় আমরা সাধারণত পোশাক নিয়ে খুব বেশি ভাবি না। অথচ অনেকেই জানেন না, ফ্লাইটের নিরাপত্তার সঙ্গে আপনার মোজার রং সরাসরি সম্পর্কিত হতে পারে। বিশেষ করে কালো মোজা পরলে কিছু সমস্যার ঝুঁকি বাড়তে পারে।

আসুন বিমান ভ্রমণে মোজার রং কেন গুরুত্বপূর্ণ-

কম আলোয় কালো মোজা দেখা যায় না

দীর্ঘ ফ্লাইট বা রাতের ফ্লাইটে বিমানের ভেতরের আলো অনেক সময় কমিয়ে রাখা হয়। যাত্রীরা যাতে আরাম করে ঘুমাতে পারেন, সেজন্য কেবিনের আলো হালকা করা হয়। এই কম আলোয় কালো রং খুব সহজে চোখে পড়ে না। যদি কালো মোজা পরা হয় এবং জুতা খুলে পা সামনে ছড়িয়ে রাখা হয়, তবে আপনার পা কেবিন ক্রুরা ঠিকভাবে দেখতে পান না। বিশেষ করে যখন তারা খাবারের ট্রলি বা গরম পানীয় নিয়ে চলাফেরা করছেন। এমন সময়ে হঠাৎ পায়ের ধাক্কা পড়লে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়।

  jago

কেবিন ক্রুরা এবং যাত্রীদের ঝুঁকি

অনেক যাত্রী আরাম পেতে জুতা খুলে ফেলেন এবং কখনো কখনো পা বাড়িয়ে দেন। এর ফলে কেবিন ক্রুদের জন্য বিপদ তৈরি হয়। ট্রলি হাতে থাকা অবস্থায় যদি গরম কফি বা চা ছিটকে যায়, সেটা যাত্রীর জন্যও বিপজ্জনক। এমন মুহূর্তে ছোট একটি ভুল পজিশনও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

কালো মোজা পরার কারণে পা ঠিকভাবে দেখা না গেলে কেবিন ক্রুরা সতর্ক হতে পারেন না। তাই এই বিষয়টি শুধু আরাম বা স্বস্তির নয় বরং ঝুঁকিপূর্ণ।

নিরাপদ ও আরামদায়ক পরামর্শ

কালো মোজা পরা মানেই বিপদ নয়। সমস্যা তখনই হয়, যখন আপনি নিজের সিটের বাইরে পা ছড়িয়ে রাখেন। বিশেষজ্ঞরা পরামর্শ দেন,জুতা খুললেও পা নিজের সিটের ভেতর রাখুন। সম্ভব হলে হালকা রঙের মোজা ব্যবহার করুন, যাতে কম আলোতেও সহজে দেখা যায়। কখনো খালি পায়ে বিমান কেবিনে না হাঁটা, বিশেষ করে বাথরুমের দিকে যাওয়ার সময়। এই সহজ নিয়মগুলো মেনে চললে ফ্লাইটে আরাম পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তাও নিশ্চিত হয়।

বিমানে ভ্রমণ মানেই শুধু দূরত্ব পাড়ি দেওয়া নয়; ছোট ছোট বিষয়ও নিরাপত্তা এবং আরামের জন্য গুরুত্বপূর্ণ। মোজার রং, পায়ের অবস্থান, জুতা খোলা বা বন্ধ, সব যাত্রার অভিজ্ঞতাকে প্রভাবিত করে। যখন ফ্লাইটে উঠবেন, তখন শুধু আরামদায়ক পোশাক নয়, মোজার রংও বিবেচনা করবেন। হালকা রঙের মোজা আর সিটের মধ্যে পা রাখার অভ্যাস ফ্লাইটকে করে তুলবে নিরাপদ এবং ঝামেলামুক্ত।

সূত্র: দ্য মিরর, টাইমস অব ইন্ডিয়া 

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow