কালোবাজারিরা তেল নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষতির চেষ্টা করছে: অর্থমন্ত্রী
সারাবিশ্ব এখন জ্বালানি সংকটের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিছু কালোবাজারি তেল বিক্রি করে সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন অর্থমন্ত্রী। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জ্বালানি সংকটের মধ্যে সারাবিশ্ব, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। আমাদের উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, সেটা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মাধ্যমে সমাধানের জন্য কাজ চলছে।’ এখন পর্যন্ত সরকার সফলভাবে এগিয়ে যাচ্ছি জানিয়ে তিনি বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। কিন্তু মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করছে। এটা করতে দেওয়া যাবে না। প্রতিদিন যে তেল সাপ্লাই হতো, এখন তাই হচ্ছে, তার চেয়ে বেশিও হচ্ছে।’ কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করে সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। নির্বাচিত প্রতিনিধিদের সচেষ্ট থাকতে হবে। সরকারের
সারাবিশ্ব এখন জ্বালানি সংকটের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিছু কালোবাজারি তেল বিক্রি করে সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন অর্থমন্ত্রী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জ্বালানি সংকটের মধ্যে সারাবিশ্ব, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। আমাদের উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, সেটা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মাধ্যমে সমাধানের জন্য কাজ চলছে।’
এখন পর্যন্ত সরকার সফলভাবে এগিয়ে যাচ্ছি জানিয়ে তিনি বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। কিন্তু মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করছে। এটা করতে দেওয়া যাবে না। প্রতিদিন যে তেল সাপ্লাই হতো, এখন তাই হচ্ছে, তার চেয়ে বেশিও হচ্ছে।’
কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করে সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। নির্বাচিত প্রতিনিধিদের সচেষ্ট থাকতে হবে। সরকারের পক্ষ থেকে এখন কোনো রেশন দেওয়া হচ্ছে না।’
তিনি বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, আমাদের কৃচ্ছতা সাধন করতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে। সংযম থাকতে হবে। সবাই মিলে সমাধান দিতে হবে।’
What's Your Reaction?