কায়ী ইজমের তিনটি কবিতা

০১কাকজীবন জিরিয়ে নিই রোদবিকেল ভাঙা ডালে কাকপশমের হরিণ ক্লান্তি; ঘাসের ডগায় হিংস্র বাঘের গন্ধ মিনতি একটি সরল কাক জীবন ০২কাকদ্বীপ কাকের দৃশ্য দেখতে দেখতে কাকদ্বীপ বুনেছে একটি রাষ্ট্র মানুষ আর চোখে পড়ে না ০৩হিমপালক কাকঠোঁটে বরফ বিকেল রাতচৌকির সলাজ জোছনানাকের ডগায় রোমান্স সন্ধ্যা খুঁজে নিচ্ছে স্বাধীন ভূখণ্ড..... হিমপালক বিষণ্ণ ডাল কেএসকে

কায়ী ইজমের তিনটি কবিতা

০১
কাকজীবন

জিরিয়ে নিই রোদবিকেল
ভাঙা ডালে কাকপশমের হরিণ ক্লান্তি;

ঘাসের ডগায় হিংস্র বাঘের গন্ধ

মিনতি একটি সরল কাক জীবন

০২
কাকদ্বীপ

কাকের দৃশ্য দেখতে দেখতে
কাকদ্বীপ বুনেছে একটি রাষ্ট্র

মানুষ আর চোখে পড়ে না

০৩
হিমপালক

কাকঠোঁটে বরফ বিকেল
রাতচৌকির সলাজ জোছনা
নাকের ডগায় রোমান্স সন্ধ্যা

খুঁজে নিচ্ছে স্বাধীন ভূখণ্ড.....

হিমপালক বিষণ্ণ ডাল

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow