কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের মৃত্যুতে ফখরুলের শোক

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে ভারতসহ সমগ্র উপমহাদেশে শোকের ছায়া নেমে এসেছে। শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, উপমহাদেশের সংগীত ইতিহাসে আশা ভোঁসলে ছিলেন এক অনন্য ‘আইকনিক বহুমুখী সংগীতশিল্পী’। আট দশকেরও বেশি সময়জুড়ে তার সুরেলা কণ্ঠে হাজার হাজার গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে। তিনি শুধু হিন্দি নয়, একাধিক ভারতীয় ও বিদেশি ভাষায় গান রেকর্ড করে সংগীতকে বিশ্বপরিসরে পৌঁছে দিয়েছেন। তিনি আরও বলেন, শাস্ত্রীয় সংগীত, লোকসংগীত, গজল থেকে শুরু করে আধুনিক পপ—সব ধারার সংগীতে তার অসাধারণ দক্ষতা তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। দলীয় মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি মহাসচিব মরহুমার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সংগীত জগতে তার রেখে যাওয়া অসংখ্য কালজয়ী গান আগামী প্রজন্মের জন্য অমর সম্পদ হয়ে থাকবে। কেএইচ/জেএইচ

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের মৃত্যুতে ফখরুলের শোক

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে ভারতসহ সমগ্র উপমহাদেশে শোকের ছায়া নেমে এসেছে।

শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, উপমহাদেশের সংগীত ইতিহাসে আশা ভোঁসলে ছিলেন এক অনন্য ‘আইকনিক বহুমুখী সংগীতশিল্পী’। আট দশকেরও বেশি সময়জুড়ে তার সুরেলা কণ্ঠে হাজার হাজার গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে। তিনি শুধু হিন্দি নয়, একাধিক ভারতীয় ও বিদেশি ভাষায় গান রেকর্ড করে সংগীতকে বিশ্বপরিসরে পৌঁছে দিয়েছেন।

তিনি আরও বলেন, শাস্ত্রীয় সংগীত, লোকসংগীত, গজল থেকে শুরু করে আধুনিক পপ—সব ধারার সংগীতে তার অসাধারণ দক্ষতা তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।

দলীয় মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি মহাসচিব মরহুমার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সংগীত জগতে তার রেখে যাওয়া অসংখ্য কালজয়ী গান আগামী প্রজন্মের জন্য অমর সম্পদ হয়ে থাকবে।

কেএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow