কিংবদন্তি গায়িকা আশা ভোসলের শেষকৃত্য কবে

সুরের মায়াজালে আটটি দশক মাতিয়ে রাখা কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল)মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।  আশা ভোসলের ছেলে আনন্দ ভোসলে জানিয়েছেন, সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে কিংবদন্তির শেষকৃত্য সম্পন্ন হবে। তিনি বলেন, ‘মা আজ আমাদের ছেড়ে চলে গেছেন। আগামীকাল (সোমবার) সকাল ১১টায় লোয়ার প্যারেলে তার নিজ বাসভবন ‘কাসা গ্রান্দে’-তে মরদেহ রাখা হবে। সেখানে ভক্ত ও গুণগ্রাহীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর বিকাল ৪টায় শিবাজি পার্কে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।’ পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বুকে গুরুতর সংক্রমণ এবং শারীরিক ক্লান্তি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তাকে দ্রুত হাসপাতালের এমার্জেন্সি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এরপর অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউ-তে  স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন সুরের এই জ

কিংবদন্তি গায়িকা আশা ভোসলের শেষকৃত্য কবে
সুরের মায়াজালে আটটি দশক মাতিয়ে রাখা কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল)মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।  আশা ভোসলের ছেলে আনন্দ ভোসলে জানিয়েছেন, সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে কিংবদন্তির শেষকৃত্য সম্পন্ন হবে। তিনি বলেন, ‘মা আজ আমাদের ছেড়ে চলে গেছেন। আগামীকাল (সোমবার) সকাল ১১টায় লোয়ার প্যারেলে তার নিজ বাসভবন ‘কাসা গ্রান্দে’-তে মরদেহ রাখা হবে। সেখানে ভক্ত ও গুণগ্রাহীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর বিকাল ৪টায় শিবাজি পার্কে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।’ পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বুকে গুরুতর সংক্রমণ এবং শারীরিক ক্লান্তি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তাকে দ্রুত হাসপাতালের এমার্জেন্সি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এরপর অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউ-তে  স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন সুরের এই জাদুকরী মানুষটি। এদিকে আশা ভোসলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে অনুরাগীদের মনে উদ্বেগের সৃষ্টি হয়। সেই সময় তার নাতনি জানাই ভোসলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছিলেন, ‘ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে আমার ঠাকুমা আশা ভোসলে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার জন্য বিনীত অনুরোধ করছি। তার চিকিৎসা চলছে এবং আমরা আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে।‘ প্রাথমিকভাবে কার্ডিয়াক অ্যারেস্টের খবর শোনা গেলেও পরিবারের পক্ষ থেকে সংক্রমণের কথাই জানানো হয়েছিল। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে ইতি টেনে চিরবিদায় নিলেন আশা। কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে বিনোদন এবং সংগীত বিশ্বে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ওপার বাংলা থেকে এপার বাংলা, সর্বত্রই শোকাতুর সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। লতা মঙ্গেশকরের পর আশা ভোসলের প্রস্থান ভারতীয় সংগীতের অপূরণীয় এক শূন্যতা তৈরি করল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow