কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার
ইনজুরির কারণে চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র। অবশেষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামলেন এই তারকা ফরোয়ার্ড।
২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম জাতীয় দলের হয়ে খেললেন তিনি। আর মাঠে নেমেই কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে ভাগ বসালেন নেইমার।
সেলেসাওদের ফুটবল ইতিহাসে এই তিন জন খেলোয়াড়ই ব্রাজিলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘১০ নম্বর’ জার্সি পরে বিশ্বকাপে সবচেয়ে বেশি (১৪টি) ম্যাচ খেলার কীর্তি গড়লেন। চার বিশ্বকাপে অংশ নিয়ে পেলে ১৪টি ম্যাচে ১০ নম্বর জার্সি পরেছিলেন। রিভালদো দুটি বিশ্বকাপ আসরে এবং নেইমার তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে এসে এই মাইলফলক স্পর্শ করলেন। নেইমার ২০১৪ বিশ্বকাপে ৫টি, ২০১৮ বিশ্বকাপে ৫টি, ২০২২ বিশ্বকাপে ৩টি এবং চলমান ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত ১টি ম্যাচ খেলেছেন।
ডান পায়ের কাফ ইনজুরি থেকে সেরে ওঠার পর নেইমার ৭৫ মিনিটে মাঠে নামেন। মরক্কো ও হাইতির বিপক্ষে কোনো খেলোয়াড়কে ১০ নম্বর জার্সি পরতে দেখা যায়নি। শেষবার ব্রাজিল টানা তিন ম্যাচ ১০ নম্বর জার্সি ছাড়া খেলেছ
ইনজুরির কারণে চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র। অবশেষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামলেন এই তারকা ফরোয়ার্ড।
২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম জাতীয় দলের হয়ে খেললেন তিনি। আর মাঠে নেমেই কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে ভাগ বসালেন নেইমার।
সেলেসাওদের ফুটবল ইতিহাসে এই তিন জন খেলোয়াড়ই ব্রাজিলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘১০ নম্বর’ জার্সি পরে বিশ্বকাপে সবচেয়ে বেশি (১৪টি) ম্যাচ খেলার কীর্তি গড়লেন। চার বিশ্বকাপে অংশ নিয়ে পেলে ১৪টি ম্যাচে ১০ নম্বর জার্সি পরেছিলেন। রিভালদো দুটি বিশ্বকাপ আসরে এবং নেইমার তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে এসে এই মাইলফলক স্পর্শ করলেন। নেইমার ২০১৪ বিশ্বকাপে ৫টি, ২০১৮ বিশ্বকাপে ৫টি, ২০২২ বিশ্বকাপে ৩টি এবং চলমান ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত ১টি ম্যাচ খেলেছেন।
ডান পায়ের কাফ ইনজুরি থেকে সেরে ওঠার পর নেইমার ৭৫ মিনিটে মাঠে নামেন। মরক্কো ও হাইতির বিপক্ষে কোনো খেলোয়াড়কে ১০ নম্বর জার্সি পরতে দেখা যায়নি। শেষবার ব্রাজিল টানা তিন ম্যাচ ১০ নম্বর জার্সি ছাড়া খেলেছিল ১৯৬২ সালে, চেকোস্লোভাকিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে পেলে ইনজুরি পাওয়ার পর আর ফেরেননি।
এ নিয়ে সিনিয়র দলের ১০ নম্বর জার্সিতে ৯৮ ম্যাচ খেললেন নেইমার। তার উপরে কেবল পেলে, ১০৫ ম্যাচ। ১০ নম্বর জার্সিতে নেইমার ১০০তম ম্যাচ খেলতে পারেন নকআউটেই।