কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

দীর্ঘ বিরতির পর আবারও উপস্থাপনায় ফিরলেন রুমানা মালিক মুনমুন। কয়েক বছর আগে কানাডায় স্থায়ী হওয়ার পর শোবিজ অঙ্গন থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। সম্প্রতি দেশে ফিরে নতুন অনুষ্ঠান ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’-এর মাধ্যমে আবারও সঞ্চালকের আসনে দেখা যাচ্ছে তাকে। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা মুনমুন অভিনয়ে অভিষেক করেছিলেন তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে। পরে নাটকেও অভিনয় করলেও উপস্থাপক হিসেবেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান। বিশেষ করে ‘আমার আমি’ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি হয় তার। সম্প্রতি একটি পডকাস্টে মুনমুন জানিয়েছিলেন, গবেষণাভিত্তিক কোনো অনুষ্ঠানের প্রস্তাব পেলে আবারও উপস্থাপনায় ফিরতে চান। শুধু পর্দায় উপস্থিত থাকার জন্য নয়, এমন কাজ করতে চান যা মানুষের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে। সেই প্রত্যাশার বাস্তব রূপই ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’। অনুষ্ঠানটিতে অভিনয়, সংগীত, শিল্প, সাহিত্যসহ বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তিদের জীবনের গল্প ও অভিজ্ঞতা উঠে আসবে। প্রথম পর্বে অতিথি হয়েছেন নৃত্যশিল্পী শামীম আরা নিপা। পরবর্তী পর্বগুলোত

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

দীর্ঘ বিরতির পর আবারও উপস্থাপনায় ফিরলেন রুমানা মালিক মুনমুন। কয়েক বছর আগে কানাডায় স্থায়ী হওয়ার পর শোবিজ অঙ্গন থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। সম্প্রতি দেশে ফিরে নতুন অনুষ্ঠান ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’-এর মাধ্যমে আবারও সঞ্চালকের আসনে দেখা যাচ্ছে তাকে।

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা মুনমুন অভিনয়ে অভিষেক করেছিলেন তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে। পরে নাটকেও অভিনয় করলেও উপস্থাপক হিসেবেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান। বিশেষ করে ‘আমার আমি’ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি হয় তার।

সম্প্রতি একটি পডকাস্টে মুনমুন জানিয়েছিলেন, গবেষণাভিত্তিক কোনো অনুষ্ঠানের প্রস্তাব পেলে আবারও উপস্থাপনায় ফিরতে চান। শুধু পর্দায় উপস্থিত থাকার জন্য নয়, এমন কাজ করতে চান যা মানুষের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে। সেই প্রত্যাশার বাস্তব রূপই ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’।

অনুষ্ঠানটিতে অভিনয়, সংগীত, শিল্প, সাহিত্যসহ বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তিদের জীবনের গল্প ও অভিজ্ঞতা উঠে আসবে। প্রথম পর্বে অতিথি হয়েছেন নৃত্যশিল্পী শামীম আরা নিপা। পরবর্তী পর্বগুলোতে থাকবেন নাট্যজন মামুনুর রশীদ, আবুল হায়াত, তারিক আনাম খান, সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, অদিতি মহসিন, নকীব খান, জাদুশিল্পী জুয়েল আইচ, কথাসাহিত্যিক নাসরীন জাহান এবং স্থপতি রফিক আজমসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন।

অনুষ্ঠানটি পরিচালনা করছেন সাজ্জাদ হুসাইন, যিনি এক যুগের বেশি সময় ধরে জনপ্রিয় টক শো ‘আমার আমি’ পরিচালনা করেছেন।

মুনমুনকে উপস্থাপক হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে সাজ্জাদ হুসাইন বলেন, “প্রথমে কয়েকজন উপস্থাপকের কথা ভেবেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত মনে হয়েছে, এই অনুষ্ঠানের জন্য মুনমুনই সবচেয়ে উপযুক্ত। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার কারণে সে আমার ভাবনাটা খুব সহজেই বুঝতে পেরেছে। শুটিংয়ের সময়ও মনে হয়েছে যেন ‘আমার আমি’-এর নতুন কিছু পর্ব নির্মাণ করছি।”

নতুন এই অনুষ্ঠান নিয়ে সাজ্জাদ হুসাইন বলেন, ‘বিভিন্ন অঙ্গনের গুণী মানুষকে নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। বাংলাদেশের ইতিহাস বিবেচনায় বিভিন্ন অঙ্গনে যাদের ভূমিকা রয়েছে তাদের অতিথি হিসেবে রাখার চেষ্টা করেছি। প্রযোজনা প্রতিষ্ঠান কাহিনি স্টুডিওস এমন একটা অনুষ্ঠান করতে চাচ্ছিল, যেটা আর্কাইভ হিসেবে থাকবে। যেখানে গুণীদের জীবনের গল্পগুলো দর্শকের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সেভাবেই আমরা অনুষ্ঠানটি ডিজাইন করেছি।’

গত ৫ থেকে ৮ জুলাই অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে। ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’ বর্তমানে কাহিনি স্টুডিওসের ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে প্রচারিত হচ্ছে। ১৩ পর্বের এই অনুষ্ঠানের নতুন পর্ব প্রতি সপ্তাহে প্রকাশ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow